নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

জাতীয় সংগীতে জামাতের কোনো দ্বিমত নেই-দেলোয়ার হোসেন।Nafiz Ashraf.Tnntv24

জাতীয় সংগীতে জামাতের কোনো দ্বিমত নেই-দেলোয়ার হোসেন।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
জাতীয় সংগীতে জামাতের কোনো দ্বিমত নেই-দেলোয়ার হোসেন।Nafiz Ashraf.Tnntv24

জাতীয় সংগীতে জামাতের কোনো

দ্বিমত নেই-দেলোয়ার হোসেন

Tnntv24.অনলাইন ডেক্স:

জাতীয় সংগীত এবং আওয়ামী লীগ বিরোধী আন্দোলন নিয়ে সম্প্রতি সময় টিভির একটি টকশোতে মুখ খুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগে গড়ে ওঠা আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “এই আন্দোলন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যানারে হয়নি। এটি ছিল ছাত্রজনতার একটি সার্বজনীন আন্দোলন, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজ নিজ দায়বদ্ধতা থেকে অংশ নিয়েছেন। কেউ যদি সেখানে কোনো স্লোগান দিয়ে থাকে, তার দায় কোনো রাজনৈতিক দলের ওপর বর্তায় না।”

জাতীয় সংগীত প্রসঙ্গে দেলাওয়ার হোসেন বলেন, “অনেক ইসলামী দল সেই আন্দোলনে অংশগ্রহণ করলেও সেখানে কারা জাতীয় সংগীত গাওয়ার বিরোধিতা করেছে, তা আমার জানা নেই। যদি কেউ প্রমাণ করতে পারেন যে কেউ বাধা দিয়েছে, তাহলে অবশ্যই দোষী ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, “আমাদের দলের পক্ষ থেকে আমি স্পষ্ট করে বলতে চাই—জাতীয় সংগীত নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা বিদ্যমান জাতীয় সংগীতকে গ্রহণ করি এবং সম্মানের সঙ্গে তা মেনে চলি। সুতরাং, জাতীয় সংগীত নিয়ে আমাদের অবস্থান নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই।”

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!