নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

এনসিপি নারায়ণগঞ্জে ওয়াসার পানির সমস্যা সমাধানের দাবি করেছে। Nafiz Ashraf.Tnntv24

এনসিপি নারায়ণগঞ্জে ওয়াসার পানির সমস্যা সমাধানের দাবি করেছে। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
এনসিপি নারায়ণগঞ্জে ওয়াসার পানির সমস্যা সমাধানের দাবি করেছে। Nafiz Ashraf.Tnntv24

এনসিপি নারায়ণগঞ্জে ওয়াসার পানির

সমস্যা সমাধানের দাবি করেছে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

সিটি কর্পোরেশন নিয়ন্ত্রিত নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে চলমান ওয়াসার পানির সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। বুধবার (১৪ মে) দুপুরে নগরভবনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিইও মোহাম্মদ জাকির হোসেনের সাথে সাক্ষাৎ করে এনসিপির জেলা নেতৃবৃন্দ এই দাবি জানান তারা।

এ সময় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী। তার সাথে ছিলেন কবি ও পরিবেশ কর্মী আরিফ বুলবুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক ফারদিন শেখ, এনসিপির স্থানীয় সংগঠক কাওসার আলী রনি, রাহুল চৌধুরী সহ প্রমুখ।

শওকত আলী বলেন, “নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে ওয়াসার পানির তীব্র সংকট চলছে। পানি আসলেও তা এতটাই দুর্গন্ধময় যে তা ব্যবহার করা যায় না। আমরা এই সমস্যার সমাধান চেয়ে সিটি কর্পোরেশনের সিইও’র সাথে আলোচনা করেছি। সিটি কর্পোরেশন দায়িত্ব নিলেও পানি সরবরাহের সেবায় তারা ব্যর্থ।”

সিইও জাকির হোসেন আশ্বাস দিয়েছেন, এক সপ্তাহের মধ্যে নতুন ১০টি পাম্প স্থাপন করা হবে। এছাড়া এক মাসের মধ্যে পানির সংকট নিরসনে দৃশ্যমান উন্নতির কথা বলেন তিনি।

শওকত আলী আরও বলেন, “আমরা এক মাস সময় দিয়ে এসেছি। এরমধ্যে সমস্যা সমাধান না হলে নারায়ণগঞ্জের মানুষকে নিয়ে রাস্তায় নামা ছাড়া উপায় থাকবে না। আমরা পানির সমস্যার স্থায়ী সমাধান চাই।”

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!