নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

পূর্বাচলে ক্যারাম খেলার নামে বসেছে জমজমাট জুয়ার বোর্ড : Nafiz Ashraf.Tnntv24

পূর্বাচলে ক্যারাম খেলার নামে বসেছে জমজমাট জুয়ার বোর্ড : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
পূর্বাচলে ক্যারাম খেলার নামে বসেছে জমজমাট জুয়ার বোর্ড : Nafiz Ashraf.Tnntv24

পূর্বাচলে ক্যারাম খেলার নামে

বসেছে জমজমাট জুয়ার বোর্ড 

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
পূর্বাচলের অস্থায়ী দোকানে ক্যারাম বোর্ড খেলার নামে চলছে জমজমাট জুয়ার আসর। উঠতি বয়সী তরুণ ও যুবকরা এই ক্যারামবোর্ড জুয়ায় মেতে উঠেছে। এতে ধ্বংসের পথে এগুচ্ছে তরুণ ও যুবসমাজ।
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের  আশপাশে বিভিন্ন মুদি দোকান, চা-স্টল, খাবার দোকানসহ উপজেলার গ্রামাঞ্চলে এই ক্যারাম বোর্ড জুয়া বসিয়ে চলছে রমরমা ব্যবসা।
জানা গেছে,  পূর্বাচল উপশহরের বিভিন্ন সেক্টরে এসব দোকানগুলোতে ছত্রছায়ায় দিবারাত্রি টাকার বাজিতে চলছে ক্যারাম বোর্ড খেলা। এই খেলায় অংশ হিসাবে উঠতি বয়সী তরুণ ও যুবকদের আনাগোনা বেড়েই চলছে। বিশেষ করে, ১৫/২৫ বছর থেকে ৩০/৩৫ বছর বয়সীরা জড়িয়ে পড়েছে এই খেলায়। সর্বনিম্ন ৫০০-টাকা থেকে শুরু করে ৫০হাজার ১লাখ টাকার বাজিতে এই জুয়া খেলা হয়ে থাকে।এই ক্যারামবোর্ড জুয়া খেলা উপজেলায় সবখানে ছড়িয়ে পড়লেও এর প্রতিরোধে নেই কোন উদ্যোগ।
রূপগঞ্জ থানাধীন পূর্বাচল ফাঁড়ির ইনচার্জ উপ- পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ক্যারামবোর্ড জুয়া খেলা বিষয়টি আমার জানা নেই, তবে এখন যেহেতু আপনাদের মাধ্যমে জানতে পেরেছি, ক্যারামবোর্ড জুয়া খেলা বন্ধে পুলিশ তৎপর হয়ে অভিযান পরিচালনা করবো।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!