নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

চাঁদা না দিলে ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়ার হুমকিদাতা রিয়াদ চৌধুরীকে বিমান বন্দর থেকে গ্রেফতার।Nafiz Ashraf.Tnntv24

চাঁদা না দিলে ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়ার হুমকিদাতা রিয়াদ চৌধুরীকে বিমান বন্দর থেকে গ্রেফতার।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
চাঁদা না দিলে ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়ার হুমকিদাতা রিয়াদ চৌধুরীকে বিমান বন্দর থেকে গ্রেফতার।Nafiz Ashraf.Tnntv24

চাঁদা না দিলে ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়ার হুমকিদাতা

রিয়াদ চৌধুরীকে বিমান বন্দর থেকে গ্রেফতার

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
চাঁদা না দিলে ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়ার হুমকিদাতা রিয়াদ চৌধুরীকে বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। থাইল্যান্ড পালানোর পথে রিয়াদ মোহাম্মদ চৌধুরী নামের নারায়ণগঞ্জের সাবেক এক বিএনপি নেতা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হয়।
বৃহস্পতিবার (১৫ মে) সকালের দিকে তিনি গ্রেফতার হোন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের হেফাজতে রয়েছেন।
গ্রেফতারকৃত রিয়াদ মোহাম্মদ চৌধুরী জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও ফতুল্লা থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এর আগে আজ সকাল সাড়ে ১১টার দিকে তাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

তার আগে গত দুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘চাঁদা না দিলে ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়া হবে’ রিয়াদ মোহাম্মদ চৌধুরীর এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ওই অডিও ক্লিপে আজাদ হোসেন নামের নারায়ণগঞ্জের এক ব্যবসায়ীকে চাঁদার জন্য রীতিমতো হুমকি দিতে শোনা যায় রিয়াদ চৌধুরীকে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, তার বিরুদ্ধে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ ছিল। সে মূলত এই ঘটনায় আটকের ভয়ে আজ সকালের দিকে থাইল্যান্ডে পালিয়ে যেতে যাচ্ছিলেন। তখন এয়ারপোর্ট থেকে পুলিশ তাকে আটক করতে সক্ষম হোন। তিনি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছেন। চাঁদাবাজির ঘটনায় এখনো থানায় মামলা দায়ের হয় নি। মামলা দায়ের হলে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়ে দেওয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!