নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

সাফ অনূর্ধ্ব-১৯: নেপালের পরাজয়,ফাইনালে বাংলাদেশ।Nafiz Ashraf.Tnntv24

সাফ অনূর্ধ্ব-১৯: নেপালের পরাজয়,ফাইনালে বাংলাদেশ।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সাফ অনূর্ধ্ব-১৯: নেপালের পরাজয়,ফাইনালে বাংলাদেশ।Nafiz Ashraf.Tnntv24

সাফ অনূর্ধ্ব-১৯: নেপালের পরাজয়

ফাইনালে বাংলাদেশ

Tnntv24.স্পোর্স অনলাইন:

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা থেকে আর এক জয় দূরে বাংলাদেশ। শুক্রবার সেমিফাইনালে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। ২-১ গোলে জিতে ফাইনালে খেলা নিশ্চিত করেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

গত আসরে অনূর্ধ্ব-২০ দলের টুর্নামেন্টের ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

দুই দল শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকলেও সুযোগ তৈরির ক্ষেত্রে নেপাল ছিল এগিয়ে। ১৭তম মিনিটে বাঁদিক থেকে তাদের একটি আক্রমণ রুখে দেন বাংলাদেশের গোলকিপার ইসমাইল হোসেন মাহিন। পাঁচ মিনিট পর নেপালের সাবিন কুমারকে বাধা দেন রক্ষণভাগ।

২৩তম মিনিটে আক্রমণে যায় বাংলাদেশ। ফয়সালের থ্রু পাস ধরে রিফাত বাঁ পায়ের শট নিলে কর্নার বানান নেপালকিপার।

৩০তম মিনিটে নেপালের একটি প্রচেষ্টা পোস্টে লাগলে বেঁচে যায় বাংলাদেশ। এর চার মিনিট পর বক্সের সামনে থেকে মুর্শেদের ফ্রি কিক পোস্ট ঘেষে বাইরে যায়। ৩৬তম মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে যান ফয়সাল। তার কাছের পোস্টে নেওয়া শট ফিস্ট করেন নেপাল গোলকিপার ভাক্ত বাহাদুর। হাফটাইম শেষে দুই দলের কেউই গোলের দেখা পায়নি।

৫৫তম মিনিটে কর্নার থেকে বাংলাদেশের একটি প্রচেষ্টা গোললাইন থেকে ফেরান নেপালি ডিফেন্ডার মদন পাওডেল।

৬০তম মিনিটে মাঝমাঠের একটু সামনে থেকে উড়ে আসা বল মাহিনের গ্লাভস ফসকে বেরিয়ে গেলেও সামনে থাকা সুজান দাঙ্গল নাগাল পাওয়ার আগেই ঝাঁপিয়ে আঙুলের টোকায় দূরে পাঠান তিনি।

অবশেষে ৭৩তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। ফয়সালের কর্নারে দূরের পোস্টে আশিকুর রহমান হেডে জাল কাঁপান।

সাত মিনিট পর মানিকের নিস্বার্থ পাস ধরে অধিনায়ক ফয়সাল নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন। ডান দিক দিয়ে আক্রমণে উঠে বক্সে ঢুকে ভালো জায়গায় থেকেও লক্ষ্যে শট না নিয়ে ফয়সালকে দিয়ে গোল করান মানিক।

৮৬তম মিনিটে বক্সের ভেতরে ফাঁকায় থাকা সুজান জোরাল শটে পরাস্ত করেন মাহিনকে। ব্যবধান এক গোলে নামিয়ে ম্যাচে উত্তেজনা ফেরায় নেপাল।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ফয়সাল নিজের দ্বিতীয় গোল কতে পারতেন। কিন্তু বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে ভেদ করতে পারেননি তিনি।

ফাইনাল রবিবার, বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত হবে আজ রাত ৮টায় ভারত ও মালদ্বীপের দ্বিতীয় সেমিফাইনাল শেষে।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!