নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের এমপি আল আমিনের দাবি স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যু সমাধান করতে হবে।Tnntv24
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
Next
Prev

রূপগঞ্জে  ৫ শতাধিক  মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে  ৫ শতাধিক  মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে  ৫ শতাধিক  মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে  ৫ শতাধিক  মানুষের মাঝে

বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে   ৫ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা চশমা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ মে) দিনব্যাপী উপজেলার মোগরাকুল মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায়  এ সেবা কার্যক্রম পরিচালিত হয়।
 তারাব পৌর ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের আয়োজনে চক্ষু সেবা কার্যক্রমে  সার্বিক সহযোগিতা করে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতাল।
 চক্ষু সেবা কার্যক্রমে হতদরিদ্র  রোগীদের চোখের ছানি পরীক্ষা, চশমা বিতরণ, ওষুধ সরবরাহ, বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরামর্শ প্রদান এবং অপারেশনের প্রয়োজনীয় ব্যবস্থাপনার পাশাপাশি হাসপাতালে যাতায়াতের ব্যবস্থাও করা হয়। ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউটের মেডিকেল টিমের সদস্য ডা. খালেদ ইরফান রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা।
তারাব পৌর ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সভাপতি খন্দকার আল-আমীন এর সভাপতিত্বে মহতি এ সেবা কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব  লায়ন মো: মোজাম্মেল হক ভুইয়া, মশিউর রহমান ভূঁইয়া, মোস্তাফিজুর রহমান বাবুল, এডভোকেট ইস্রাফিল হোসাইন প্রমুখ।
আয়োজকরা জানান, “বর্তমান বাজার পরিস্থিতিতে দরিদ্র মানুষের পক্ষে সাধারণ চিকিৎসা গ্রহণ করাও কষ্টসাধ্য হয়ে উঠেছে। এর মধ্যে চোখের সমস্যায় যারা ভুগছেন, তারা অনেক সময় আর্থিক সমস্যার কারণে চিকিৎসা করাতে পারেন না। এই বাস্তবতাকে সামনে রেখে আমরা বিনামূল্যে এই সেবা কার্যক্রম শুরু করেছি।”
তারা আরও জানান, এ কার্যক্রমের আওতায় ইতোমধ্যে কয়েকজনকে বিনামূল্যে চোখের অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। ইসলামিক পাঠাগারের উদ্যোগে আজ আমরা দ্বিতীয়বারের মতো সেবা কার্যক্রম পরিচালিত করছি। পর্যায়ক্রমে রূপগঞ্জের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর এলাকায় এ চক্ষু সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!