নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

সাবেক মেয়র ডা.আইভীর আরো দুই মামলায় জামিন নামঞ্জুর ।Nafiz Ashraf.Tnntv24

সাবেক মেয়র ডা.আইভীর আরো দুই মামলায় জামিন নামঞ্জুর ।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
মেয়র আইভী’র দৃঢ়তার কাছে বার বার হার মানছেন সাংসদ শামীম ওসমান

সাবেক মেয়র ডা.আইভীর আরো

দুই মামলায় জামিন নামঞ্জুর

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে ২ টি মামলায় জামিন আবেদন আবারো না মঞ্জুর করেছেন আদালত। বুধবার  বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হায়দার আলীর আদালতে জামিন শুনানী অনুষ্ঠিত হয়। অপর একটি মামলায় আগামী ২৫ মে রিমান্ড শুনানীর দিন ধার্য করা হয়েছে।  এছাড়া আইভীর পক্ষে জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানীর (ফৌজদারী বিবিধ মোকদ্দমা) আবেদন করলে আগামী ২৭ মে ধার্য তারিখ নির্ধারণ করেন আদালত।
আদালতে সাবেক মেয়র আইভীর পক্ষে জামিন শুনানীতে অংশ নেন এডভোকেট আওলাদ হোসেন, এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, এডভোকেট জিয়াউল ইসলাম কাজল, এডভোকেট জাহিদুল হক দিপু, এডভোকেট প্রদীপ ঘোষ বাবু, এডভোকেট শাহীন মাহমুদসহ অনেকে।
আইনজীবী আওলাদ হোসেন জানান, সাবেক মেয়র আইভীর পক্ষে জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানীর (ফৌজদারী বিবিধ মোকদ্দমা) আবেদন করলে আগামী ২৭ মে ধার্য তারিখ নির্ধারণ করেন আদালত। একটি মামলায় আগামী ২৫ মে ভার্চুয়ালি রিমান্ড শুনানী অনুষ্ঠিত হবে। দুটি মামলায় জামিন আবেদন করা হলে আদালত জামিন না মঞ্জুর করেছে।
এডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় মেট্রাপলিটন আদালত জামিন দিতে পারলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও জামিন দেয়ার এখতিয়ার রাখে। আমরা আদালতের কাছে জামিন আবেদন জানালেও আদালত জামিন না মঞ্জুর করেছে।
এর আগে  গত  ৯ মে ভোরে নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী কে গ্রেফতার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে  নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত আইডিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গত ১২ মে নারায়ণগঞ্জের একটি আদালতে  আইভীর  জামিন আবেদন করা হয়েছিল  ওই সময় আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করেছিলেন। পরে আইভীকে সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা ও দুলাল হোসেন হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!