নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

সংবিধান ও আইনগত অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জ কর্মশালা। Nafiz Ashraf.Tnntv24

সংবিধান ও আইনগত অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জ কর্মশালা। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সংবিধান ও আইনগত অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জ কর্মশালা। Nafiz Ashraf.Tnntv24

সংবিধান ও আইনগত অধিকার বিষয়ে

সচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জ কর্মশালা

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সংবিধান ও আইনগত অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে এক কর্মশালার আয়োজন করেছে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ। শুক্রবার (২৩ মে) আয়োজিত এই কর্মশালায় নাগরিকদের সংবিধানিক অধিকার ও বর্তমান আইনের নানা দিক নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী।

কর্মশালায় উপস্থিত ছিলেন: নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব (ড্রাফটিং) মোছা. জান্নাতুল ফেরদৌস, মো. মনিরুজ্জামান,  “আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্প” এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জি.এম. আতিকুর রহমান জামালী, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, আইন বিভাগ ও অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

কর্মশালায় সংবিধান, আইনের শাসন, নাগরিক অধিকারসহ বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের সক্রিয় মতামতের ভিত্তিতে উন্মুক্ত আলোচনার মাধ্যমে কর্মশালাটি আরও ফলপ্রসূ হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!