নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের এমপি আল আমিনের দাবি স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যু সমাধান করতে হবে।Tnntv24
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনেই কী মুহাম্মদ গিয়াসউদ্দি প্রার্থী হচ্ছেন? Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনেই কী মুহাম্মদ গিয়াসউদ্দি প্রার্থী হচ্ছেন? Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনেই কী মুহাম্মদ গিয়াসউদ্দি প্রার্থী হচ্ছেন? Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনেই কী

মুহাম্মদ গিয়াসউদ্দি প্রার্থী হচ্ছেন?

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক এমপি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনকে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানিয়েছেন সোনারগাঁ বিএনপির তৃণমূল নেতাকর্মীরা।

শনিবার (২৪ মে) বিকেলে সোনারগাঁয়ের পানাম নগরে তৃণমূল পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ গিয়াসউদ্দিন। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুল।

সভায় গিয়াসউদ্দিন বলেন, আমি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির একজন সদস্য। সেই সুবাদে আমার রাজনীতির ক্ষেত্র পুরো বাংলাদেশজুড়ে। সোনারগাঁয়ে আমার দীর্ঘদিনের সম্পর্ক, বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব রয়েছে। এখানকার মানুষের সঙ্গে আমার আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে। আপনাদের এই আন্তরিকতা ও আস্থার জন্য আমি কৃতজ্ঞ।

তিনি বলেন, ২০০১ সালের নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে বিএনপি বিজয়ী হয়েছিল। আবার সেই বিজয়ের পুনরাবৃত্তি ঘটাতে আমাদের সংগঠিত হয়ে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের সংগ্রাম অব্যাহত রয়েছে। এ সময়ে দলের ভেতরে লোভী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কিছু লোকের কারণে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমাদের উচিত জনগণের আস্থা ও ভালোবাসা ফিরিয়ে আনা।

সভায় গিয়াসউদ্দিন আরও বলেন, আপনারা দাবি করেছেন আমি যেন নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচনে দাঁড়াই—আপনারা এ দাবি করতেই পারেন। তবে প্রার্থী মনোনয়ন দেওয়ার দায়িত্ব আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের, এবং সর্বোপরি আল্লাহর ফয়সালা। আমি চাই, সোনারগাঁয়ে একটি শক্তিশালী সংগঠন গড়ে উঠুক এবং বিএনপির জনপ্রিয়তা আরও বাড়ুক। আমি আপনাদের পাশে থেকে একজন কর্মী হিসেবে কাজ করে যেতে প্রস্তুত।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!