নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

বিলম্বে হলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে হাস্যেজ্জ্বল জাকির খান। Nafiz Ashraf.Tnntv24

বিলম্বে হলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে হাস্যেজ্জ্বল জাকির খান। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বিলম্বে হলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে হাস্যেজ্জ্বল জাকির খান। Nafiz Ashraf.Tnntv24

বিলম্বে হলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের

সমাধিস্থলে হাস্যেজ্জ্বল জাকির খান

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বিলম্বে হলেও নারায়ণগঞ্জের আলোচিত সাবেক ছাত্রদল সভাপতি জাকির খান শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে গিয়ে দোয়া পাঠ করেছেন। এসময় কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় সহ অন্যরা উপস্থিত ছিলেন।

দোয়া পাঠের আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।

সোমবার (২৬ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়ার সমাধিস্থল জিয়ারত করে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

জিয়ারতকালে তার সঙ্গে ছিলেন বিএনপির শীর্ষস্থানীয় কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জের নেতারা। উপস্থিত ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ও মনির হোসেন খান, হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ, প্রমুখ।

সকাল থেকেই নারায়ণগঞ্জ শহর থেকে চার শতাধিক গাড়ির বিশাল বহর নিয়ে জিয়ার মাজারে রওনা দেন জাকির খান। হাজারো নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও পোস্টারসহ মাজার জিয়ারতে অংশ নেন।

দুপুরে মাজার প্রাঙ্গণে পৌঁছালে পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়ে। পরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মোনাজাতে অংশ নেন জাকির খান।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!