নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

তরুণ সাংবাদিক জিসান কারাগারে বসে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেবে।Nafiz Ashraf.Tnntv24

তরুণ সাংবাদিক জিসান কারাগারে বসে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেবে।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
তরুণ সাংবাদিক জিসান কারাগারে বসে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেবে।Nafiz Ashraf.Tnntv24

তরুণ সাংবাদিক জিসান কারাগারে বসে

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেবে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

জুলাইযোদ্ধা ও সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসান কারাগারে বসেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের সময় পুলিশের কাজে বাধা ও গাড়িতে হামলার অভিযোগ মামলায় ১৮ দিন যাবৎ করাগারে রয়েছে জিসান।  পরপর তিনবার তার জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত।

আগামী শনিবার (৩১ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির পরীক্ষা দেয়ার কথা মেধাবী এই তরুণের। কিন্তু ভাগ্যের কি নিমর্ম পরিহাস, কোনো প্রস্তুতি ছাড়াই তাকে পরীক্ষা দিতে হবে কারাগারের বন্দিশালায় বসে।

জান্নাতুল ফেরদৌস জিসান একজন মেধাবী ছাত্র। মাধ্যমিক জিপিএ-৫ এবং উচ্চ মাধ্যমিকে জিপিএ-৪.৪২ পাওয়া এই শিক্ষার্থী স্বপ্ন দেখেন উচ্চশিক্ষা নিয়ে একদিন দেশ ও জাতির জন্য কাজ করার। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষে আগামী ৩১ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু এর আগে গত ১২ মে দিবাগত রাতে গ্রেপ্তার করে পুলিশ।

ছবি:সংগৃহীত

তার বিরুদ্ধে অভিযোগ, সে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের সময় পুলিশের কাজে বাধা ও গাড়িতে হামলা করেছে। এরপর থেকে গত ১৮ দিন যাবৎ সে নারায়ণগঞ্জ জেলা কারাগারে অবস্থান করছে।

জিসানের মা আছমা বেগম বলেন, রাত পোহালে আমার ছেলের পরীক্ষা। কিন্তু গত ১৮ দিন ধরে সে জেলে। কোনো প্রস্তুতি নিতে পারে নাই। কেমনে পরীক্ষা দিবো আর কি পরীক্ষা দিবো? ও যদি পাস না করে, ওর ভবিষ্যৎ শেষ হইয়া যাইবো। জিসান আমাদের একমাত্র ভরসা। ওর ভবিষ্যৎ নষ্ট হইলে আমাগো কী হইবে! কে দেখবো আমাগো!

অশ্রুসিক্ত কন্ঠে এই মা বলেন, রমজান মাসে ভর্তি পরীক্ষার জন্য অনেকগুলা বই নিয়া আসে। ওই থেকে আমার ছেলে বাসায় দিন-রাত পড়াশোনা করতাসে। সবাই পুলিশরে অনুরোধ করসে, জিসানরে নিয়েন না, ওর পরীক্ষা। কিন্তু কারো কোনো কথা শুনলো না। টানতে টানতে নিয়া গেল ছেলেটারে। আন্দোলনে গিয়া কোমড়ে-পায়ে ব্যথা পাইসে। প্রতিদিন ব্যথার ঔষধ খায়। ওরে আমি বিছানায় তুলে দেই আবার নামাই। ও কেমনে গেলো হামলা করতে? জানি না আমার ছেলেটা কেমন আছে।

জিসানের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, গ্রেপ্তারের পর থেকে এ পর্যন্ত তিনবার জিসানের জামিন আবেদন করা হয়েছে। কিন্তু প্রতিবার আদালত জামিন নামঞ্জুর করেছে। সর্বশেষ শুনানিতে জিসানের পরীক্ষার বিষয় তুলে ধরে পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাময়িক জামিন চাওয়া হয়েছিল কিন্তু আদালত তা গ্রহণ না করে পরবর্তী শুনানি ৩ জুন ধার্য করে।

জামিন না পাওয়ায় শেষে বুধবার (২৮ মে) আদালতে আবেদনের পর নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপারের তত্ত্বাবধানে কারাগারের ভেতরে জিসানের পরীক্ষা দেয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান এ আইনজীবী।

অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, সাবেক মেয়রকে গ্রেপ্তারের সময় জিসান পুলিশকে বাধা দিয়েছে বা গাড়িতে হামলা করেছে, পুলিশ এমন কোনো তথ্য প্রমাণ আদালতে এখনো উপস্থাপন করতে পারেনি। জিসানের জুলাই আন্দোলনে ভূমিকা, সাংবাদিকতা ও পরীক্ষা বিষয়টি বারবার তুলে ধরার পরও আদালত বিষয়টি আমলে নেয়নি এবং তার জামিন মঞ্জুর করেনি।

ন্যায় বিচার পাচ্ছেন না দাবি করে তিনি বলেন, একজন মেধাবী তরুণ যার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, মেডিকেল সার্টিফিকেট নাই, কোনো রাজনৈতিক দলের কর্মী না। তাকে আটক করা হয়েছে। আমরা সমস্ত তথ্য প্রমাণ দিয়ে ন্যায় বিচার প্রার্থনা করেছিলাম কিন্তু আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি।

প্রসঙ্গত, জান্নাতুল ফেরদৌস জিসান একাধারে একজন মেধাবী শিক্ষার্থী, লেখক, সাংবাদিক ও সংগঠক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও ছিলেন সক্রিয় এক কর্মী।

জিসান নারায়ণগঞ্জের স্থানীয় অনলাইন পোর্টাল ‘প্রেস নারায়ণগঞ্জ’-এর প্রতিবেদক এবং প্রথম আলো পত্রিকার পাঠক সংগঠন বন্ধুসভার নারায়ণগঞ্জ কমিটির পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক। সে প্রথম আলোর কিশোর ম্যাগাজিন ‘কিশোর আলো’তেও কন্ট্রিবিউটর হিসেবে লেখালেখি করতেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!