নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

সাবেক মেয়র ডা.আইভী রিমান্ড শেষে কারাগারে। Nafiz Ashraf.Tnntv24

সাবেক মেয়র ডা.আইভী রিমান্ড শেষে কারাগারে। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সাবেক মেয়র ডা.আইভী রিমান্ড শেষে কারাগারে। Nafiz Ashraf.Tnntv24

সাবেক মেয়র ডা.আইভী

রিমান্ড শেষে কারাগারে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

দুুই দিনের রিমাণ্ড শেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠানো হয়েছে ৷ বৃহস্পতিবার (২৯ মে) সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে আইভীকে তোলা হয় ৷ পরে আদালত তাকে পুণরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷

জেলা আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, সিদ্ধিরগঞ্জ থানার মিনারুল ইসলাম হত্যা মামলায় সাবেক সিটি মেয়রকে দুইদিনের রিমাণ্ড পেয়েছিল পুলিশ ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হলে বিচারকের আদেশে স্বেক মেয়র আইভীকে পুণরায় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়৷

এর আগে গত মঙ্গলবার কারাগার থেকে সেলিনা হায়াৎ আইভীকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয় ৷ পরে তাকে ডিবি কার্যালয়ে দুইদিন জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷

গত রোববার বিকেলে পুলিশ আদালতে সাতদিনের রিমাণ্ড আবেদন করলে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নূর মোহসীন দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। সে সময় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে যুক্ত হয়ে ছিলেন সেলিনা হায়াৎ আইভী।

গত ৯ মে সকালে নগরীর দেওভোগ এলাকার নিজ বাসা চুনকা কুটির থেকে পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার হন সাবেক সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী।

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা অন্তত ছয়টি মামলায় সাবেক এ সিটি মেয়রকে আসামি করা হয়েছে। মিনারুল হত্যা ছাড়াও আরও দুটি মামলাতে আইভীকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷

এদিকে, মিনারুল হত্যা মামলাটিতে জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেছেন তিন বারের সিটি মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি সেলিনা হায়াৎ আইভী৷

গত মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীমের আদালতে এ আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন।

পরে আদালত জামিন শুনানির জন্য আগামী ২ জুন তারিখ ধার্য করেন ৷

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!