নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

দূর্যোগপূর্ণ আবহাওয়ায় রূপগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠান স্থগিত।Nafiz Ashraf.Tnntv24

দূর্যোগপূর্ণ আবহাওয়ায় রূপগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠান স্থগিত।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
দূর্যোগপূর্ণ আবহাওয়ায় রূপগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠান স্থগিত।Nafiz Ashraf.Tnntv24

দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে  রূপগঞ্জে

 জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠান  স্থগিত

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
দেশে চলমান নিম্নচাপের কারনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম  শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠান  স্থগিত করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার (২৯ মে) গণমাধ্যমে পাঠানো রূপগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ২৯ ও ৩০ মে সরকারি  মুড়াপাড়া  কলেজ মাঠে দুইদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে রূপগঞ্জ উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপির গণমাধ্যমে পাঠানো বার্তায় বলা হয়েছে, ‘প্রাকৃতিক দুর্যোগ ও উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় আগামী ২৯ ও ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে রূপগঞ্জ উপজেলা বিএনপি। রূপগঞ্জ উপজেলা বিএনপির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’
বিএনপির সূত্র জানিয়েছে, শাহাদাত বার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন, কুইজ, রচনা, আবৃত্তি, কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও বইমেলার আয়োজন ছিল বৃহস্পতিবার। এছাড়াও শুক্রবার জব ফেয়ার, ফ্রী মেডিক্যাল ক্যাম্প, লাইব্রেরি উদ্বোধন, জিয়া মেমোরিয়াল সংস্থার পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
,দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরতদের মধ্য থেকে রূপগঞ্জের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বইমেলা, বৃক্ষরোপন, নাটক ও পুরষ্কার প্রদানের আয়োজন ছিল। এছাড়াও শুক্রবার বিশ হাজার মানুষের জন্য ছিল গণভোজের আয়োজন।
জানতে চাইলে জেলা বিএপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, ‘ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী নিয়ে এমন একটি আয়োজন আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল। আমাদের দুই দিনব্যাপী আয়োজনের সকল প্রস্তুতি শেষ। বিশ হাজার মানুষের গণভোজের জন্য প্যান্ডেল করা হয়েছে।সকল কেনাকাটাও শেষ হয়েছে।
আমরা গণভোজে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজনের কথা ভাবছিলাম। সে জন্য চট্রগ্রাম থেকে রাধুনি চলে এসেছে। কিন্তু নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির ফলে আমাদের আয়োজন স্থগিত করতে হয়েছে।  বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুসহ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে আমরা আয়োজন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।  নিম্নচাপ শেষ হলে শীঘ্রই আমরা ফের আয়োজন সম্পন্ন করবো।’

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!