নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
Next
Prev

জামায়াত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে মহিলারা ভালো থাকবে: Nafiz Ashraf.Tnntv24 

জামায়াত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে মহিলারা ভালো থাকবে: Nafiz Ashraf.Tnntv24 

Facebook
WhatsApp
LinkedIn
জামায়াত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে মহিলারা ভালো থাকবে: Nafiz Ashraf.Tnntv24 

আল্লাহর রহমতে জনগণের ভোটে জামায়াত যদি

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় ”

তাহলে  মহিলারা সবচাইতে ভালো থাকবে 

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
আল্লাহর রহমতে জনগণের ভোটে জামায়াত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে মহিলারা সব থেকে ভালো থাকবে।  মহিলারা হলো মায়ের জাতি মায়ের জাতির মর্যাদা সবার উপরে। আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মহিলাদের জন্য স্কুল থাকবে কলেজ থাকবে বিশ্ববিদ্যালয় থাকবে, বিসিএস পরীক্ষা থাকবে। মহিলারা আর্মি অফিসার হবে, পুলিশ অফিসার হবে, ব্যাংকের ম্যানেজার হবে ইনশাআল্লাহ। মহিলাদের জন্য  আলাদা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় করে দেওয়া হবে।
 গতকাল শুক্রবার (২০ জুন) সকালে মুড়াপাড়া সরকারি কলেজ অডিটরিয়ামে রূপগঞ্জ উপজেলা জামায়াত কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, মাওলানা রফিকুল ইসলাম খান  এসব কথা বলেন।
 মাওলানা রফিকুল ইসলাম খান বলেন,গত চার জলীয় জোট সরকারে আমাদের দুইজন মন্ত্রী ছিলেন একজন আমাদের আমীর অন্যজন সেক্রেটারি জেনারেল। তাহাদের শহীদ করা হয়েছে। মইনুদ্দিন,ফকিরুদ্দিনের দুই বছর আর হাসিনার ১৬ বছর প্রায় ১৮ বছর। মাইক্রোস্কোপ দিয়ে এই দুই মন্ত্রীর তিনটা মন্ত্রণালয়ের দুর্নীতি খোঁজা হয়েছে। কিন্তু ১ টাকার দুর্নীতি তারা খুঁজে  পায়নি। এতে প্রমাণিত হয় জামাতে ইসলাম দুর্নীতি করেনা। ৫ ই আগস্টের পর জামাত শিবিরের লোকেরা চাইলে কিছু চাঁদাবাজি করতে পারতো কিনা। কিন্তু জামাত কোন চাঁদাবাজি, টেন্ডার বাজি, দখলবাজী করে নাই। ক্ষমতায় আসলেও জামাত চাঁদাবাজি করবে না। আমাদের দলে কোন দুর্নীতিবাজ, দুর্নীতিবাজ নেই। এই ঘোষণা বাংলাদেশ জামাতে ইসলামী ছাড়া আর কোন দল দিতে পারবে না। কোন দল বলতে পারবেনা আমরা ক্ষমতায় যাব আমাদের দলে কোন চাঁদাবাজ দখলবাজ নেই। এই ঘোষণা আর কেউ দিতে পারবে না। বাংলাদেশ জামাতে ইসলামী এই ঘোষণা দিতে পারে ইনশাআল্লাহ।
 প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম খান আরো বলেন,বাংলাদেশ জামাতে ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের চাঁদাবাজ দখলবাজ ও সন্ত্রাস দুর্নীতি মুক্ত, নৈরাজ্য মুক্ত, আধুনিক ও মানবিক রাষ্ট্র গড়ে তোলার জন্য লড়াই করছে। এজন্য আমি সম্মানিত কর্মী ভাইদের সম্মুখে কয়েকটি কথা বলতে চাই। এক নম্বর হল এই দেশের সম্পদের কোন অভাব নাই দুর্নীতি মুক্ত নেতৃত্বের অভাব। কাজেই নেয় নীতি ও ইনসাফ কে ধারণ করে মানবিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে হবে।
অ্যাডভোকেট ইসরাফিল হোসাইনের সঞ্চালনায় জাতীয় সংসদ নির্বাচনের নারায়ণগঞ্জ- ১ রূপগঞ্জ আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী  জননেতা আনোয়ার হোসাইন মোল্লার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর  কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, জামায়াতে ইসলামীর  কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর জামাতের আমির মোহাম্মদ আব্দুল জব্বার, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মোহাম্মদ মমিনুল হক সরকার, নারায়ণগঞ্জ জেলা জামাতের সেক্রেটারী মোঃ হাফিজুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য পদ প্রার্থী ডক্টর ইকবাল হোসেন ভুইয়া, নারায়ণগঞ্জ জেলা জামাতের সহ সেক্রেটারী মোঃ আবু সাইদ মুন্না, নারায়ণগঞ্জ জেলা জামাতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের রূপগঞ্জ আমীর মাওলানা ইমদাদুল্লাহ হাসেমী প্রমূখ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!