নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

রূপগঞ্জে বিশুদ্ধ পানির দাবিতে ঢাকা ওয়াসার গন্ধর্বপুর প্রকল্প অফিস ঘেরাও: Nafiz Ashraf.Tnntv24 

রূপগঞ্জে বিশুদ্ধ পানির দাবিতে ঢাকা ওয়াসার গন্ধর্বপুর প্রকল্প অফিস ঘেরাও: Nafiz Ashraf.Tnntv24 

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে বিশুদ্ধ পানির দাবিতে ঢাকা ওয়াসার গন্ধর্বপুর প্রকল্প অফিস ঘেরাও: Nafiz Ashraf.Tnntv24 

রূপগঞ্জে বিশুদ্ধ পানির দাবিতে ঢাকা ওয়াসার

গন্ধর্বপুর প্রকল্প অফিস ঘেরাও 

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
বিশুদ্ধ পানির দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকায় অবস্থিত ঢাকা ওয়াসার প্রকল্প অফিস ঘেরাও, মানববন্ধন, বিক্ষোভ ও ঢাকা-রূপসী-কাঞ্চন সড়কের গন্ধর্বপুর এলাকা অবরোধ করে। গতকাল ২০জুন শুক্রবার বাদজুমা এলাকাবাসী এ কর্মসূচি পালন করে। মানববন্ধন পূর্বক গন্ধর্বপুর তালতলা মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এডভোকেট আশরাফুল আলম রাসেল।
সভায় বক্তব্য রাখেন গন্ধর্বপুর আটানী কেন্দ্র্রীয় মসজিদের সভাপতি শাহীন প্রধান, সাধারণ সম্পাদক মকবুল প্রধান, ব্যবসায়ী সগীর প্রধান, বিএনপি নেতা আলমগীর হোসেন ও রুকুনুজ্জামান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ঢাকা এনভায়রণমেন্টালী সাসটেইনেবল ওয়াটার প্ল্যান্ট প্রকল্পটি রূপগঞ্জের গন্ধর্বপুর এলাকায় স্থাপনের সময় ওয়াসা কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্থদের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ করবেন মর্মে অঙ্গীকার করেছিলেন। ওয়াসা কর্তৃপক্ষ কবরস্থান ও মসজিদের জমি দখল, খাল-নালা ভরাটসহ পরিবেশবিরোধী কর্মকা-েও জড়িয়ে পড়েছে। এ প্রকল্পের মাধ্যমে প্রতিদিন মেঘনা নদী থেকে প্রায় ৬০ কোটি লিটার পানি পরিশোধন করে রাজধানী ঢাকায় সরবরাহ করা হয়। অথচ যাদের জমি নিয়ে প্রকল্প স্থাপন করা হয়েছে  তারা বছরের পর বছর ধরে বিশুদ্ধ পানির অভাবে ভুগছেন।
 অবিলম্বে ক্ষতিগ্রস্থদের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
পরে তারা ঢাকা-রূপসী-কাঞ্চন সড়কের গন্ধর্বপুর এলাকা অবরোধ করে রাখে। একপর্যায়ে পুলিশ ও সেনা সদস্যদের আশ্বাসে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!