নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: বন্দরে বাবাকে খুনের অভিযোগ ছেলের ওপর প্রতিশোধ নিতে। Nafiz Ashraf.Tnntv24

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: বন্দরে বাবাকে খুনের অভিযোগ ছেলের ওপর প্রতিশোধ নিতে। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: বন্দরে বাবাকে খুনের অভিযোগ ছেলের ওপর প্রতিশোধ নিতে। Nafiz Ashraf.Tnntv24

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ:

বন্দরে বাবাকে খুনের অভিযোগ

ছেলের ওপর প্রতিশোধ নিতে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের বন্দরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে ছেলের ওপর প্রতিশোধ নিতে প্রতিপক্ষের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে আবদুল কুদ্দুস (৫৯) নামে এক ব্যক্তিকে। শনিবার (২১ জুন) রাত ৮টার দিকে ২২ নম্বর ওয়ার্ডের শাহী মসজিদ হাফেজিবাগ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত কুদ্দুস ওই এলাকার স্থায়ী বাসিন্দা এবং রনি-জাফর গ্রুপের সদস্য পারভেজের বাবা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য, মাদক নিয়ন্ত্রণ ও বন্দর বাসস্ট্যান্ডের অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে বিএনপি সমর্থিত দুই গ্রুপ—বাবু-মেহেদী ও রনি-জাফর গ্রুপের মধ্যে দফায় দফায় উত্তেজনা চলছিল। শুক্রবার (২০ জুন) বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হন।

স্থানীয়দের অভিযোগ, দুইটি গ্রুপ বিএনপির বহিস্কৃত নেতা ও সাবেক কাউন্সিলর হান্নান সরকারের অনুসারী হলেও এই সংঘর্ষে তিনি বাবু-মেহেদী গ্রুপের পক্ষ নিয়েছিলেন। রনি-জাফর গ্রুপের সদস্য পারভেজের বাবা আবদুল কুদ্দুস চা খেতে বন্দর স্ট্যান্ডে গেলে তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ছেলেকে না পেয়ে প্রতিপক্ষ পারভেজের বাবাকে হত্যা করে বলে স্থানীয়রা জানান।

রনি-জাফর গ্রুপের নেতা জাফর বলেন, “আমি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার একজন কর্মী। বাবু-মেহেদী গ্রুপ আশার নাম ভাঙিয়ে এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজি করে। আমি এর প্রতিবাদ করায় হান্নান সরকারের নির্দেশে তারা আমাকে হত্যার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় পারভেজের বাবাকে হত্যা করেছে।”

ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ১১টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

বন্দর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, “পূর্ব বিরোধ ও প্রতিশোধের জেরে কুদ্দুসকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।”

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!