নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

দুদকের অভিযোগে শামীম ওসমানের দু’টি প্লট জব্দ,ব্যাংকে ১২ কোটি টাকা অবরুদ্ধ।Nafiz Ashraf.Tnntv24

দুদকের অভিযোগে শামীম ওসমানের দু’টি প্লট জব্দ,ব্যাংকে ১২ কোটি টাকা অবরুদ্ধ।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
দুদকের অভিযোগে শামীম ওসমানের দু’টি প্লট জব্দ,ব্যাংকে ১২ কোটি টাকা অবরুদ্ধ।Nafiz Ashraf.Tnntv24

দুদকের অভিযোগে শামীম ওসমানের

দু’টি প্লট জব্দ,ব্যাংকে ১২ কোটি টাকা অবরুদ্ধ

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দু’টি প্লট জব্দ এবং ব্যাংকের ২৯টি হিসাবে ১২ কোটি টাকা অবরুদ্ধ করেছে। রোববার (২২ জুন) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন (গালিব) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান অনুসন্ধানের অংশ হিসেবে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নামে থাকা পূর্বাচল ও উত্তরার দুটি প্লট জব্দ এবং পরিবারের ১২ কোটি টাকার বেশি অর্থসহ ২৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের পক্ষে উপ-পরিচালক রেজাউল করিম আদালতে এ আবেদন দাখিল করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

আদেশে জব্দ ও অবরুদ্ধ হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন— শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি, ছেলে ইমতিনান ওসমান, মেয়ে লাবিবা জোহা অঙ্গনা, এবং পুত্রবধূ ইরফানা আহমেদ রাশমী।

দুদকের আবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা পলাতক থেকে স্থাবর সম্পত্তি বিক্রয় এবং ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তরের চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ (সংশোধিত ২০১৯) এর বিধি-১৮ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ধারা-১৪ অনুসারে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

জব্দ হওয়া সম্পদের মধ্যে রয়েছে শামীম ওসমানের নামে পূর্বাচল ও উত্তরার দুটি প্লট এবং অবরুদ্ধ ২৯টি ব্যাংক হিসাবের মোট টাকার পরিমাণ ১২ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ৫২০ টাকা। শামীম ওসমানের নামে থাকা দুইটি প্লটের মধ্যে ৩৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের পূর্বাচলের একটি প্লট এবং উত্তরা থানার ৯ কাঠা ১৩ ছঠাক ২২ বর্গফুটের দেড় কোটি টাকার বাড়ির জমি রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!