নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন: ১১ পদে ২৪ প্রার্থী।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন: ১১ পদে ২৪ প্রার্থী।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন: ১১ পদে ২৪ প্রার্থী।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন:

১১ পদে ২৪ প্রার্থী

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ প্রেসক্লাব (২০২৫-২০২৭) মেয়াদের নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। সভাপতি ও সম্পাদকসহ ১১টি পদের জন্য দুটি পূর্ণাঙ্গ প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২৭ জুন, শুক্রবার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

নির্বাচনে অংশ নিতে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে রয়েছে দুটি প্যানেল;মাহবুবুর রহমান মাসুম-রফিকুল ইসলাম রফিক ও  আবু সাউদ মাসুদ-আফজাল হোসেন পন্টি।

এছাড়াও সভাপতি পদে খন্দকার শাহ আলম এবং সহ-সভাপতি পদে অহিদুল হক খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।

মাহবুবুর রহমান মাসুম-রফিকুল ইসলাম রফিক প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সহ-সভাপতি নাফিজ আশরাফ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সম্পাদক হাসান আরিফ, কোষাধ্যক্ষ ইউসুফ আলী এটম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দীপক কান্তি ভৌমিক, কার্যকরী সদস্য হালিম আজাদ, মাসুমুজ্জামান, আমির হোসেন স্মিথ, পুলক হাসান, আসিফুজ্জামান।

আবু সাউদ মাসুদ-আফজাল হোসেন পন্টি প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি আবু সাউদ মাসুদ, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান কাকন, কার্যকরী সদস্য আরিফ আলম দিপু, রফিকুল ইসলাম জীবন, আব্দুস সালাম, মাহফুজুর রহমান, প্রনব কৃষ্ণ রায়।

নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছে তিন সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিশন। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা। সদস্য হিসেবে রয়েছেন মাসুদুজ্জামান মাসুদ ও এডভোকেট নবী হোসেন।

তফসিল অনুযায়ী, ২৩ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনের দিন ২৭ জুন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ চলবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!