নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে শিশু হত্যা মামলার বাদীকে অপহরণ,৭০ লাখ টাকা চাঁদা দাবি।Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে শিশু হত্যা মামলার বাদীকে অপহরণ,৭০ লাখ টাকা চাঁদা দাবি।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে শিশু হত্যা মামলার বাদীকে অপহরণ,৭০ লাখ টাকা চাঁদা দাবি।Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে শিশু হত্যা মামলার বাদীকে অপহরণ, 

৭০ লাখ টাকা চাঁদা দাবি

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা মামলার বাদীপক্ষকে হুমকি ও চাঁদা দাবির অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ ।

পুলিশ জানায়, শুক্রবার (২৭ জুন) দুপুরে পূর্বাচলের ভোলানাথপুর এলাকার নিজ অফিস থেকে ওই মামলার বাদী পরিবারের সদস্য ও ব্যবসায়ী মো. রাশেদকে অপহরণ করা হয়। পরে একটি পরিত্যক্ত বাগানবাড়িতে আটকে রেখে মারধর করে ৭০ লাখ টাকা দাবি করা হয়।

রাশেদের পরিবারের সদস্যরা ৯৯৯–এ ফোন করে পুলিশের সহায়তা নেন। পুলিশ অভিযান চালিয়ে রাতে তাকে উদ্ধার করে এবং ছয়জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার কৃতরা হলেন—সাব্বির হোসেন (৩১), শান্ত (৩৩), রনি মিয়া (২৬), রাসেল মিয়া (৩১), রনি (২৫) ও শিমুল ওরফে শিবলু (২৮)।

ভুক্তভোগী রাশেদ জানান, ২০১৮ সালে তার চাচাতো ভাইয়ের মেয়ে সূর্বনাকে ধর্ষণের পর হত্যা করা হয়। সেই মামলায় বিচার চেয়ে মামলা করলে আসামিপক্ষের কয়েকজন—ছাত্রদলের সাবেক নেতা রাসেল, সাব্বির ও শান্ত তাদের বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ওই মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্টতা রয়েছে। নতুন করে অপহরণ ও চাঁদা দাবির ঘটনায়ও মামলা হয়েছে। তাদের পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!