নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে হত্যা মামলার রিমান্ড শুনানি স্থগিত: Nafiz Ashraf.Tnntv24

সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে হত্যা মামলার রিমান্ড শুনানি স্থগিত: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে হত্যা মামলার রিমান্ড শুনানি স্থগিত: Nafiz Ashraf.Tnntv24

সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে

হত্যা মামলার রিমান্ড শুনানি স্থগিত

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের রিমাণ্ড আবেদনের শুনানির দিন পিছিয়েছে আদালত।

সোমবার (৩০ জুন) দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মঈনউদ্দিন কাদির এ আদেশ দেন বলে জানান জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌসুলি (ভারপ্রাপ্ত) ওমর ফারুক নয়ন।

তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা রিকশাচালক মো. তুহিন হত্যা মামলায় সাতদিনের রিমাণ্ড আবেদন করে পুলিশ। আসামিপক্ষের আইনজীবী তখন এ মামলায় উচ্চ আদালতে আসামির জামিন আবেদন করেছেন জানিয়ে ওই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রিমাণ্ড শুনানি স্থগিত রাখার আবেদন জানায়।

আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে রিমাণ্ড শুনানির তারিখ আগামী ৭ জুলাই নির্ধারণ করেছেন বলেও জানান রাষ্ট্রপক্ষের এ কৌসুলি।

আসামিপক্ষে আদালতে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আওলাদ হোসেন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ও অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল।

আওলাদ হোসেন বলেন, “উচ্চ আদালতে জামিন শুনানি শেষ না হওয়া পর্যন্ত এই মামলায় নিম্ন আদালতে রিমাণ্ড শুনানি স্থগিত রাখার আবেদনটি দিয়েছিলাম। আদালত আইনের বিষয়গুলো বিবেচনা করে আদেশ দিয়েছেন। আমরা এতে সন্তুষ্ট।”

মামলার নথিসূত্রে জানা যায়, গত বছরের ২০ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান রিকশা চালক মো. তুহিন। পরে ১৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী আলেয়া আক্তার মিম।

ওই হত্যা মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৯ জন নেতা-কর্মীকে আসামি করা হয়। আইভী এ মামলার ১১ নম্বর এজাহারনামীয় আসামি।

গত বছর ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ অগাস্ট দেশের বাকি সিটি করপোরেশনগুলোর মত টানা তিনবার নির্বাচিত মেয়র আইভীকেও অপসারণ করে অন্তর্বর্তী সরকার। এরপর ৩ সেপ্টেম্বর পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় প্রথমবার আসামি করা হয় সেলিনা হায়াৎ আইভীকে।

চলতি বছরের ৯ মে সকালে মিনারুল হত্যা মামলায় নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার হন আইভী।
জুলাই-অগাস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা অন্তত ছয়টি মামলায় সাবেক এ সিটি মেয়রকে আসামি করা হয়েছে। দু’টি হত্যা মামলায় দুই দফায় চারদিন রিমাণ্ডে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!