নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

অ্যাড.সাখাওয়াতের হুশিয়ারী: বিএনপিতে সন্ত্রাসী-চাঁদাবাজের স্থান নেই:Nafiz Ashraf.Tnntv24

অ্যাড.সাখাওয়াতের হুশিয়ারী: বিএনপিতে সন্ত্রাসী-চাঁদাবাজের স্থান নেই:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
অ্যাড.সাখাওয়াতের হুশিয়ারী: বিএনপিতে সন্ত্রাসী-চাঁদাবাজের স্থান নেই:Nafiz Ashraf.Tnntv24

অ্যাড.সাখাওয়াতের হুশিয়ারী:

বিএনপিতে সন্ত্রাসী-চাঁদাবাজের স্থান নেই

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বিএনপিতে কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীদের জায়গা নেই। এদের বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমন হুশিয়ারী দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

শুক্রবার (৪ জুলাই) বেলা ১১টায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের আমিন স্কুল ঘাট এলাকায় বন্দর থানা যুবদলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যাদের বিরুদ্ধে ইতিমধ্যে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে তদন্ত চলছে। কেউ প্রমাণিত হলে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা যারা গত ১৫ বছর মাঠে-ঘাটে আন্দোলন করেছি, তারা সবাই ঐক্যবদ্ধ।

সাখাওয়াত হোসেন বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫ আগস্ট বিজয়ের দিকে এগিয়ে গেছি। সেই বিজয় ধরে রাখতে হলে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং দেশের মানুষের পক্ষে কাজ করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা বন্দরবাসীর পাশে থাকবেন। যাতে কোনো বিএনপির নেতা-কর্মীর দ্বারা কেউ হয়রানির শিকার না হন। যদি কেউ এমন কিছু করে, তাহলে আমাদের জানাবেন—আমরা ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, আমরা চাই বন্দর ও নারায়ণগঞ্জের সবাইকে সঙ্গে নিয়ে একসাথে এই শহরকে গড়ে তুলতে। বন্দরের যে সেতু, সেটা যেন দ্রুত নির্মিত হয়, তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আগামি নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানাই।

বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি মো. আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহম্মদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরউদ্দিন আহমেদ, যুবদল নেতা মাজাহারুল ইসলাম জোসেফ, থানা বিএনপির সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদসহ অন্যরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!