নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

স্বাধীনতার পর বাকশাল গঠন করে গণতন্ত্রের কবর দেওয়া হয়েছিলো – মনিরুজ্জামান:Nafiz Ashraf.Tnntv24 

স্বাধীনতার পর বাকশাল গঠন করে গণতন্ত্রের কবর দেওয়া হয়েছিলো – মনিরুজ্জামান:Nafiz Ashraf.Tnntv24 

Facebook
WhatsApp
LinkedIn
স্বাধীনতার পর বাকশাল গঠন করে গণতন্ত্রের কবর দেওয়া হয়েছিলো – মনিরুজ্জামান:Nafiz Ashraf.Tnntv24 

স্বাধীনতার পর বাকশাল গঠন করে গণতন্ত্রের

কবর দেওয়া হয়েছিলো – মনিরুজ্জামান 

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
বিজিএমইএ’র সাবেক সভাপতি ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জমান বলেছেন, স্বাধীনতার পর বাকশাল গঠন করে গণতন্ত্রের কবর দেওয়া হয়েছিলো। দেশের প্রথম নির্বাচনে শেখ মুজিবের নেতৃত্বে ভোটের ব্যালট ছিনতাই হয়েছে। দাউদকান্দীতে ব্যালট ছিনতাই করে খন্দকার মোস্তাক আহম্মেদকে বিজয়ী ঘোষণা করা হয়েছিলো। তারই ধারাবাহিকতায় ফ্যাসিস্ট শেখ হাসিনা গণতন্ত্রকে নস্মাৎ করে সকল ক্ষমতা ব্যক্তিগত ও পারিবারিক করেছে। দেরিতে হলেও জুলুমবাজ ও নির্যাতনকারী স্বৈরাচারীর পতন হয়েছে। জনগণের বিরুদ্ধে গিয়ে কেউ ক্ষমতায় থাকতে পারেনা।
ছাত্র-তরুণ-জনতা বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। গতকাল ৫জুলাই শনিবার তারাবো পৌরসভার রূপসী কাজীবাড়ি মাঠে আয়োজিত চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ও আমাদের রাজনৈতিক দায়িত্ব ও কর্তব্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দিন ।
সভায় বক্তব্য রাখেন তারাবো পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জুলাই যোদ্ধা ও তারাবো পৌর যুবদলের সদস্য সচিব কাজী আব্দুল আহাদ, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান, বিএনপি নেতা আলী আকবর, দেওয়ান মোহাম্মদ, যুবদল নেতা এডভোকেট আমিরুল ইসলাম ইমন, আবু মোহাম্মদ মাসুম, উপজেলা মহিলা দলের সভাপতি হাওয়া বেগম ও উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া প্রমুখ।
কাজী মনিরুজ্জামান আরো বলেন, ৭১ এর মুক্তিযুদ্ধের ও চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা সকলকে ধারণ করতে হবে। সভায় বর্তমান সরকারের কাছে অবিলম্বে অবাধ, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন দেয়ার দাবী জানানো হয় ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!