নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

দেড় হাজার গাছের চাড়া রোপন কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক:Nafiz Ashraf.Tnntv24

দেড় হাজার গাছের চাড়া রোপন কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
দেড় হাজার গাছের চাড়া রোপন কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক:Nafiz Ashraf.Tnntv24

দেড় হাজার গাছের চাড়া রোপন কর্মসূচির

উদ্বোধন করলেন জেলা প্রশাসক

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া দেড় হাজার গাছের চাড়া রোপন কর্মসূচির উদ্বোধন করলেন। রোববার সদর উপজেলার জালকুড়ি এলাকায় ” গ্রীণ এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” প্রকল্পের আওতায় এই কর্মসূচির উদ্বোধন করেন।

জানা গেছে, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় একদিনেই ১ হাজার ৫০০টি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় জনসচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার জালকুড়ি বাসস্ট্যান্ড থেকে দশ পাইপ সড়ক, ডিএনডি খালসংলগ্ন রাস্তা ও ফকির রোডজুড়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি এ সময় একটি পলাশ গাছের চারা রোপণ করেন। উদ্বোধন শেষে জেলা প্রশাসক বলেন, “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির অংশ হিসেবে জেলায় ১ লাখ বৃক্ষরোপণের কার্যক্রম দ্রুতই সফলভাবে সমাপ্ত হবে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও জেলার বড় খালগুলো পরিষ্কারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে, যার সুফল শিগগিরই জেলার মানুষ পাবে।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) মো. আব্দুল ওয়ারেছ আনসারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তারা।

এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের বাংলা সমাজকল্যাণ সংস্থা, ভূইঘর সোনালী সংসদ, পরিবর্তন সমাজকল্যাণ সংস্থা, মাদার ওয়েলফেয়ার ও প্রভারটি অ্যান্ড গ্রীণ মুভমেন্ট এ কর্মসূচিতে অংশগ্রহণ করে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!