নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার  ঘটনায় মামলা // ছাত্র গ্রেফতার:Tnntv24
নারায়ণগঞ্জ:দেবীরূপে কুমারী শ্রেয়সীকে হাজারো ভক্তের শ্রদ্ধার্ঘ্য। Tnntv24
বোস কেবিনে চায়ের স্বাদ নিয়ে আমলাপাড়া মন্ডপ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। Tnntv24
মার্কিন রাষ্ট্রদূত ব্রেনটি ক্রিস্টেনসেন সস্রিক রূপগঞ্জের পূজামন্ডব পরিদর্শন:Tnntv24
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত:Tnntv24
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে সড়কের চিত্র :Tnntv24
রূপগঞ্জে ফ্রান্স প্রবাসীর ২৬ লাখ  ৮০ হাজার টাকা ছিনতাই:Tnntv24
রূপগঞ্জে জালিয়াতি ও ভূয়া দলিলে জমি দখলের  প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান:Tnntv24
সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কর্মকর্তার ওপর হামলার অভিযোগ:Tnntv24
কায়েতপাড়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের:Tnntv24
Next
Prev

সিদ্ধিরগঞ্জের জুতা তৈরি শ্রমিক হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন হয়নি।Nafiz Ashraf.Tnntv24

সিদ্ধিরগঞ্জের জুতা তৈরি শ্রমিক হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন হয়নি।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সিদ্ধিরগঞ্জের জুতা তৈরি শ্রমিক হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন হয়নি।Nafiz Ashraf.Tnntv24

সিদ্ধিরগঞ্জের জুতা তৈরি শ্রমিক হত্যা মামলায়

সাবেক মেয়র আইভীর জামিন হয়নি

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে নিহত জুতা কারখানার শ্রমিক সজল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা.সেলিনা হায়াত আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ দুই পক্ষের যুক্তি তর্ক শেষে এআদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, বৈষমবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ২০ জুলাই বিকেলে সজল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকার ডাচ বাংলা ব্যাংকের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। চলতি বছরের ১৬মে সজলের মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ৬২জনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাত আরো এক থেকে দেড় শতাধিক ব্যক্তিকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আইভীর পক্ষের আইনজীবী বলেন, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা সজল হত্যা মামলায় নাসিকের সাবেক মেয়র আইভীর জামিন আবেদন করলে আদালত শুনানী শেষে জামিন নামঞ্জুর করেন। নিম্ন আদালতে ন্যায় বিচার পাইনি। বিষয়ে উচ্চ আদালতে যাবো।

রাষ্ট্র পক্ষের আইনজীবী বলেন, সাবেক মেয়র আইভীর নির্দেশে আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর হামলা হয়। সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা সজল হত্যা মামলায় আইভীর জামিন শুনানির শেষে নামঞ্জুর করেন। এতে আইভীর দীর্ঘদিন জেল হাজতে থাকবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!