নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জের আলোচচিত সাত খুন মামলা বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেয়া হবে:Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের আলোচচিত সাত খুন মামলা বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেয়া হবে:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জের আলোচচিত সাত খুন মামলা বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেয়া হবে:Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জের আলোচচিত সাত খুন মামলা বিষয়ে

দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেয়া হবে-অ্যার্টনি জেনারেল

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

 

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা (অ্যার্টনি জেনারেল) মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, নারায়ণগঞ্জের আলোচচিত সাত খুন মামলা বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেয়া হবে। খুব তাড়াতাড়ি নারায়ণগঞ্জবাসি সহ দেশের মানুষ রেজাল্ট পাবে। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ আইনজীবি সমিতি ভবনে জেলার আইনজীবি সতিতির কার্যনিবার্হী কমিটি এবং জেলার সকল সরকারি কৌসুলি ও পাবলিক প্রসিকিউটরদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মামলাগুলো দ্রুতি নিস্পত্তির জন্য  অগ্রাধিকারের ভিত্তিতে তদন্ত সম্পন্ন করা এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন করা। সেই অগ্রাধিকার ইতোমধ্যে নির্ধারিত হয়েছে। আমরা সে ভাবেই এগিয়ে যাচ্ছি। নিহতের পরিবার মামলার বাদি না হওয়া এবং মিথ্যা মামলার হয়রানি প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আমরা যথাযথভাবে তদন্ত করছি। আমরা জাতিকে আশ্বস্ত করছি ভিকটিমের পরিবার যাতে ন্যায় বিচার পায় এবং কেউ যাতে মিথ্যা মামলায় ভুক্তভোগী না হয় এ জন্য আইন মন্ত্রনালয় থেকে ফৌজদারি কার্যবিধিতে একটি সংশোধনী প্রস্তাবনা করা হয়েছে। যাতে অন্তবতীকালিন অবস্থায় একটি ফাইনাল রিপোর্ট দেয়া যায়। তদন্তের মাঝখানে যেয়ে কোন কোন আসামীর বিরুদ্ধও ফাইনাল রিপোর্ট দেয়া যেতে পারে, যাদের বিরুদ্ধে এপারেন্টলি মনে হবে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে।

নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলা সম্পর্কে তিনি বলেন, আলোচিত ত্বকী হত্যা মামলাটি অত্যন্ত  সেনসেটিভ মামলা। এই মামলার স্থবিরতা কোন স্টেজে রয়েছে সেটি জেনে নিয়ে দ্রুত নিস্পত্তির উদ্যোগ নেয়া হবে। আপনারা দেখেছেন সেনসিটিভ মামলার মধ্যে আবরার ফাহাদ, মেজর সিনহা হত্যা মামলা টপ প্রায়োরিটি দিয়ে করেছি। ত্বকী হত্যা মামলাটিও এ ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ মামলা। আমরা চিন্তা করবো কিভাবে এটিকে দ্রুত ত্বরানিত্ব  করা যায়।

নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদের সভাপতি আরো উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ পাবলীক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, নারী ও শিশু নির্যাতন আদালতের পাবলীক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ন কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধানসহ আরো অনেকে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!