এনজেটিজেএ’র শোক
রূপগঞ্জে সাংবাদিক জিএম শহীদের ইন্তেকাল
Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
এশিয়ান টেলিভিশনের সাবেক রূপগঞ্জ প্রতিনিধি ও রূপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি,নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য জিএম শহীদ(৬০) জটিল রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১০জুলাই ) ভোরে রূপগঞ্জের তারাবো পৌরসভার হাটিপাড়া এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি-ওয়াইন্না ইলাইহী রাজিউন )।
মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর তারাবো পৌর
মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
সাংবাদিক জি এম শহীদের অকাল মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাফিজ আশরাফ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক সংগঠনের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানিয়েছেন।








