নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে আদালতে নিষেধাজ্ঞা উপেক্ষা:জোরপূর্বক দখলে নিতে মসজিদের নামে তকমা:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে আদালতে নিষেধাজ্ঞা উপেক্ষা:জোরপূর্বক দখলে নিতে মসজিদের নামে তকমা:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে আদালতে নিষেধাজ্ঞা উপেক্ষা:জোরপূর্বক দখলে নিতে মসজিদের নামে তকমা:Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে আদালতে নিষেধাজ্ঞা উপেক্ষা 

 জোরপূর্বক দখলে নিতে  মসজিদের নামে তকমা,উত্তেজনা

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদালতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কথিত যুবদল নেতা পরিচয়ধারী এক নেতা মসজিদের তকমা লাগিয়ে  জোর পূর্বক সাইনবোর্ড স্থাপন করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বাড়িয়া ছনি বাঘের এলাকায় এ ঘটনা ঘটে।
জমির মালিক এডভোকেট সফিকুল ইসলাম জানান, ১৯৯১ সালে মার্চ মাসে ২৪১২ নং  দলিলে স্থানীয় গোয়ালপাড়া এলাকার
জবেদ আলীর মেয়ে আলাতুন বেগমের কাছ থেকে  আয়েব আলী, ইয়াদ আলী ও সফিকুল ইসলাম ৪১ শতাংশ জমি সাব কবলা দলিলে ক্রয় করে ভোগ দখল করে আসছে।  কিন্ত ৭ মাস পর ১৯৯১ সালের নভেম্বর  মাসে সেই একই দাগের জমি স্থানীয় অলিউল্যাহ  বাড়িয়াছনি ও  বাঘের আগা মসজিদের নামে ওয়াকফা করে দেন।
এ সংক্রান্ত ঘটনায় নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। এমনকি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য জমির উপর ১৪৫ ধারা জারী করেন আদালত। যা বর্তমান চলমান।
এদিকে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা বিগত ফ্যাস্টিস সরকারের  দোসর ও ৫ ই আগষ্টের পর খোলস পাল্টে কথিত যুবদল নেতা পরিচয়ধারী জাহাঙ্গীর আলম বাঘের আগা মসজিদের সভাপতি হোন। তিনি  শনিবার সকালে মসজিদে মাইকিং করে লোকজন জড়ো করে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখল নিতে সেই জমিতে গড়ে উঠা দোকানপাটের সামনের জোরপূর্বক বাড়িয়াছনি ও  বাঘের আগা মসজিদের সাইবোর্ড স্থাপন করে। এসময় সাইনবোর্ড স্থাপন করতে বাধা দিলে জাহাঙ্গীর ও তার লোকজন বেশ কয়েকজনকে মারধোর করেন। মোবাইল ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
এবিষয়ে এ বিষয়ে বাঘের আগা জামে মসজিদের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, আমাদের গ্রামের দুই মসজিদের নামে ওয়াকফকৃত জমি জোরকরে দখলে রেখেছিলো কয়কটি পরিবার। এখন আমরা মসজিদে জমি দখলের জন্য গ্রামবাসী মিলে জমিতে মসজিদের সাইনবোর্ড স্থাপন করেছি।
এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন,  আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক জমি দখলের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। আদালতের নিষেধাজ্ঞা আদেশের কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। যদি অমান্য করে থাকে তবে ভুক্তভোগীরা আদালতের কাছে স্মরনাপন্ন হতে পারবে। তাছাড়া কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে নজরধারী রাখা আছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!