নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

দুদক দুটি মামলা করেছে শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে:Nafiz Ashraf.Tnntv24

দুদক দুটি মামলা করেছে শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে:Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
দুদক দুটি মামলা করেছে শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে:Nafiz Ashraf.Tnntv24

দুদক দুটি মামলা করেছে শামীম ওসমান

ও তার স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সাড়ে ছয় কোটি টাকার অবৈধ সম্পদ ও ৪৫০ কোটি টাকা সন্দেহভাজন লেনদেনের প্রমাণ উদ্ধার করে দুর্নীতি দমন কমিশন (দুদক) আলাদা দুটি মামলা করেছে। মামলার আসামী শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমান লিপি। একই সাথে তাদের ছেলে ইমতিনান ওসমান অয়ন ও মেয়ে লাবীবা জোহার বিরুদ্ধেও অবৈধ সম্পদের প্রমাণ পেয়ে তাদের বিরুদ্ধে নোটিশ জারি করেছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে এ সব তথ্য নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক মো. তানজির আহমেদ।

দুদকের এ কর্মকর্তা বলেন, শামীম ওসমান ক্ষমতার অপব্যবহার করে ৬ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৬৮৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়াও ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪৩৯ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৪৮০ টাকা অস্বাভাবিক লেনদেনেরও তথ্য পাওয়া গেছে।

একইভাবে এ আওয়ামী লীগ নেতার স্ত্রী সালমা ওসমান লিপি স্বামীর সহযোগিতায় ৩ কোটি ৯ লাখ ৭৫৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
দুদক সূত্র জানায়, শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে তদন্তে নামে দুদক। প্রাথমিক তদন্তের পর অভিযোগের প্রমাণ পেয়ে শামীম ওসমান ও তার স্ত্রীর দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

স্ত্রী সালমা ওসমান লিপির পাশে শামীম ওসমান

এছাড়া, শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান ও মেয়ে লাবীবা জোহা অঙ্গনার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করেছে দুদক।

গত বছরের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে দলটির প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের সংসদ সদস্য, মন্ত্রী ও নেতাদের অধিকাংশ দেশ ছেড়ে পালান। অনেকে গ্রেপ্তারও হন। তবে সপরিবারে দেশ ছেড়ে পালাতে সক্ষম হন শামীম ওসমান।

চলতি বছরের ১৬ জানুয়ারি শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান ও শ্যালক তানভীর আহমেদ টিটুর বিরুদ্ধে টেলিকমিউনিকেশন্স কোম্পানির নামে প্রায় ২০০ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করে দুদক।

গত ২২ জুন সাবেক এ সংসদ সদস্য, তার স্ত্রী, সন্তান ও তাদের সুবিধাভোগীদের বিরুদ্ধে দুদকের দুর্নীতির অভিযোগের ভিত্তিতে ২৯টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করারও নির্দেশ দেয় আদালত। এসব ব্যাংক অ্যাকাউন্টে ১২ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ৫২০ টাকা জমা করা হয়েছে।

এ ছাড়া, আদালত পূর্বাচলে একটি প্লট ও ঢাকার উত্তরায় নয় কাঠা জমি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন। এসব স্থাবর সম্পত্তির বাজার মূল্য এক কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকা।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি একই আদালত দুর্নীতির অভিযোগে শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেন।

গত বছরের জুলাই-আগস্টে চলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সশস্ত্র হামলা চালিয়ে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে অর্ধশতাধিক মামলার আসামিও শামীম ওসমান। ওই মামলাগুলোতে তার পরিবারের সদস্যরাও আসামি হয়েছেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!