নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জে এনসিপি’র তোরণ আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে এনসিপি’র তোরণ আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জে এনসিপি’র তোরণ আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জে এনসিপি’র তোরণ

আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের আল্লামা ইকবাল রোডে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় নেতাদের আগমনকে ঘিরে নির্মিত তোরণে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৭ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে।

এনসিপি নেতাকর্মীদের অভিযোগ, রাত আনুমানিক ৩টার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী এসে তোরণটিতে আগুন ধরিয়ে দেয়। পুড়ে যায় পুরো তোরণটি। নাইটগার্ড বাধা দিতে গেলে তারা পালিয়ে যায় বলে দাবি করা হয়।

ঘটনার বিষয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু বলেন, ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের একটি তোরণ পুড়িয়ে দিয়েছে। আমরা বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “গভীর রাতে কলেজরোড এলাকায় একটি তোরণ পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। দুর্বৃত্তদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “জাতীয় নাগরিক পার্টির নেতারা যেসব রুটে যাতায়াত করবেন, সেসব রুটে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই।”

জানা গেছে, শুক্রবার (১৮ জুলাই) দুপুরের পর নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু করবে জাতীয় নাগরিক পার্টি। এ কর্মসূচিতে উপস্থিত থাকার কথা রয়েছে—দলটির কেন্দ্রীয় আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা ও সামান্থা শারমিন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!