নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

নারায়ণগঞ্জ:সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা থানা বিএনপির বিক্ষোভ মিছিল।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ:সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা থানা বিএনপির বিক্ষোভ মিছিল।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
নারায়ণগঞ্জ:সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা থানা বিএনপির বিক্ষোভ মিছিল।Nafiz Ashraf.Tnntv24

নারায়ণগঞ্জ:সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা থানা

বিএনপির বিক্ষোভ মিছিল

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপি।

শুক্রবার (১৮ জুলাই) বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি পাসপোর্ট অফিসের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে গিয়ে সংক্ষিপ্ত পথসভায় শেষ হয়। এতে দুই থানা বিএনপির বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

পথসভায় বিএনপি নেতারা বলেন— যারা বিএনপিকে নিয়ে কথা বলেন, তাদের জনপ্রিয়তা এখন এমন অবস্থায় যে, সুষ্ঠু নির্বাচন হলে দুটি আসনও পাবে না। সেই ব্যর্থ দলের নেতারাই আজ তারেক রহমানকে নিয়ে কথা বলে। তারা নির্বাচনে লড়াই করার সাহস না পেয়েই বিদেশে বসে মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে। কিন্তু দেশের জনগণ তাদের চিনে ফেলেছে।

বক্তারা আরও বলেন— “তারেক রহমান বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক। জনগণের অধিকার রক্ষায় তাঁর নেতৃত্বেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে।”

সভাপতিত্ব করেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা এবং পরিচালনা করেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন।

উপস্থিত ছিলেন— সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি মোস্তফা কামাল, ডিএইচ বাবুল, জিএম সাদরিল, এসএম আসলাম, রওশন আলী, এড. মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, দপ্তর সম্পাদক ডা. মাসুদ করিম, শ্রম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, সহ-সাধারণ সম্পাদক আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক হাসন আলী, সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলী জুম্মন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতন, যুগ্ম সম্পাদক আশিক মাহমুদ সুমন, কৃষকদল নেতা নাছির প্রধানসহ অন্যরা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!