নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

হরতালে নাশকতার প্রস্তুতির অভিযোগে ফতুল্লায় দুই জন গ্রেফতার: Nafiz Ashraf.Tnntv24

হরতালে নাশকতার প্রস্তুতির অভিযোগে ফতুল্লায় দুই জন গ্রেফতার: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
হরতালে নাশকতার প্রস্তুতির অভিযোগে ফতুল্লায় দুই জন গ্রেফতার: Nafiz Ashraf.Tnntv24

হরতালে নাশকতার প্রস্তুতির অভিযোগে

ফতুল্লায় দুই জন গ্রেফতার

Tnntv24.নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নাশকতার প্রস্তুতির অভিযোগে দু’জনকে ধরে পুলিশে দিয়েছে যুবদলের নেতা-কর্মীরা। পরে তাদের বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলে জানান ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম।

পুলিশ জানায়, শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতে মাসদাইর এলাকা থেকে তাদেরধরা হয় স্থানীয় যুবদলের নেতা-কর্মীরা। পরে পুলিশে খবর দিলে তাদের থানা হেফাজতে নিয়ে আসা হয়। ঘটনার সময় মাসদাইরে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ও তার অনুসারী কর্মীরা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: ফতুল্লার পোস্ট অফিস এলাকার আমিন উদ্দিনের ছেলে রুমিন (২৩) ও শাজাহান রোলিং মিল এলাকার প্রয়াত শহিদুল ইসলামের আবু রায়হান (২৪)।

ওসি শরিফুল বলেন, প্রাথমিক তদন্তের পর আটক দু’জনকে ফতুল্লা মডেল থানার বিস্ফোরক আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

এদিকে, গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের চারটি সংগঠনের ডাকা হরতাল সমর্থনে শনিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের দু’টি স্থানে ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে।

স্থানীয় লোকজন ও পুলিশের একটি সূত্র জানায়, শনিবার দিবাগত রাত দুইটার দিকে ফতুল্লার ভূঁইগড়ে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এবং রাত সাড়ে বারোটার দিকে কাশীপুরে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে পৃথক দু’টি ঝটিকা মিছিলে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়া হয়। কাশীপুরে মিছিল থেকে সড়কের উপর টায়ারে আগুনও দেওয়া হয়।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!