নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

মাইলস্টোনে বিমান বিদ্ধস্ত ঘটনায় নিহত-আহতদের তালিকা তৈরিতে কমিটি গঠন: Nafiz Ashraf.Tnntv24

মাইলস্টোনে বিমান বিদ্ধস্ত ঘটনায় নিহত-আহতদের তালিকা তৈরিতে কমিটি গঠন: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
মাইলস্টোনে বিমান বিদ্ধস্ত ঘটনায় নিহত-আহতদের তালিকা তৈরিতে কমিটি গঠন: Nafiz Ashraf.Tnntv24

মাইলস্টোনে বিমান বিদ্ধস্ত ঘটনায়

নিহত-আহতদের তালিকা তৈরিতে কমিটি গঠন

Tnntv24.অনলাইন ডেক্স:

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা নিরূপণ ও বিস্তারিত তথ্য সংগ্রহে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

দুর্ঘটনার তীব্রতায় তাৎক্ষণিকভাবে সঠিক তথ্য নিশ্চিত করা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থানরত বহু শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী হতাহত হয়েছেন। এ পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির সদস্যরা হলেন—উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার, কো-অর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা, অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা (শিক্ষার্থী: যাইমা জাহান, চতুর্থ শ্রেণি), এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মারুফ বিন জিয়াউর রহমান ও মো. ভাসনিম ভূঁইয়া প্রতিক।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, কমিটিকে দুর্ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন, হতাহত শিক্ষার্থী ও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ এবং সঠিক তথ্য যাচাই করে নির্ভরযোগ্য তালিকা প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাপ্ত প্রতিবেদনটি অভ্যন্তরীণ ব্যবস্থাপনার পাশাপাশি প্রয়োজনে সরকার, উদ্ধারকারী সংস্থা ও সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর কাছেও হস্তান্তর করা হবে।

অধ্যক্ষের স্বাক্ষরে গঠিত কমিটির প্রজ্ঞাপন ইতোমধ্যে সংশ্লিষ্টদের কাছে ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়েছে এবং সদস্যরা কার্যক্রম শুরু করেছেন বলেও নিশ্চিত করা হয়।

এদিকে, দুর্ঘটনার পর বিদ্যালয়ের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি, উদ্ধার তৎপরতা ও চিকিৎসা সহায়তার সার্বিক দিক পর্যবেক্ষণে প্রশাসনিক কর্মকর্তারাও পৃথকভাবে কাজ করছেন।

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ এই ঘটনায় বহু শিক্ষার্থী আহত হন এবং কয়েকজনের মৃত্যুও ঘটে। ঘটনাটির পরদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!