নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন’র শোক
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন। নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের (এনজেটিজেএ) সভাপতি নাফিজ আশরাফ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক গভীর শোক প্রকাশ করেছেন।
সেই সাথে মৃত্যুবরণকারীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। একই সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং চিকিৎসাধীন হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সঠিক ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য নির্দেশ প্রদানে প্রধান উপদেষ্টা যথাযথ হস্তক্ষেপ কামনা করেন।’ প্রয়োজনে দ্রুত বিদেশে পাঠিয়ে সঠিক চিকিৎসার দাবী করেন শোক বার্তায়।
শোক বার্তায় আরো বলেন, মৃত্যুর সংখ্যা দিনদিন বাড়ছেই। ‘এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি সেদিকেও লক্ষ্য রাখার দাবী করেন।
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মৃত্যুও সংখ্যা ৩১ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতলে ভর্তি আছেন ১৬৫ জন।