নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

বগুড়া থেকে চুরি হওয়া ট্রাকভর্তি মাছের খাদ্য রূপগঞ্জে যুবদল নেতার দোকান থেকে উদ্ধার :Nafiz Ashraf.Tnntv24

বগুড়া থেকে চুরি হওয়া ট্রাকভর্তি মাছের খাদ্য রূপগঞ্জে যুবদল নেতার দোকান থেকে উদ্ধার :Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বগুড়া থেকে চুরি হওয়া ট্রাকভর্তি মাছের খাদ্য রূপগঞ্জে যুবদল নেতার দোকান থেকে উদ্ধার :Nafiz Ashraf.Tnntv24

বগুড়া থেকে চুরি হওয়া ট্রাকভর্তি মাছের খাদ্য রূপগঞ্জে 

যুবদল নেতার দোকান থেকে উদ্ধার 

গ্রেফতার ১

Tnntv24.স্টাফ রিপোর্টার, রূপগঞ্জঃ
বগুড়া থেকে চুরি হওয়া মাছের খাদ্য বোঝাই একটি ট্রাকের মালামাল নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার বিরাবো খালপাড় এলাকার একটি দোকান থেকে উদ্ধার করেছে পুলিশ। ওই দোকানের মালিক স্থানীয় ওয়ার্ড যুবদল নেতা কাউসার মিয়া। ঘটনাস্থল থেকে ট্রাকের হেলপারকে গ্রেপ্তার করা হলেও যুবদল নেতা কাউসার মিয়া পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
বুধবার (২৩ জুলাই) রাতে অভিযান চালিয়ে পুলিশ মাছের খাদ্যের ৪৬৬ বস্তা উদ্ধার করে। গ্রেফতার হওয়া হেলপার তুষার বগুড়ার ধনুট উপজেলার বাবলু মিয়ার ছেলে।
বগুড়ার শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, গত মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে বগুড়ার শাহজাহানপুরের জামুন্না কোয়ালিটি ফিড কারখানা থেকে প্রায় সাড়ে ১৩ লাখ টাকা মূল্যের (১৪ টন) ৭১৪ বস্তা মাছের খাদ্য বোঝাই একটি ট্রাক কুমিল্লার চান্দিনার উদ্দেশ্যে রওনা হয়। ট্রাকটি শেরপুর থানার আওতাধীন এলাকায় পৌঁছালে চালক শামীম ও হেলপার তুষার ট্রাক মালিকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।
পরে ওই ট্রাকের মালামাল রূপগঞ্জের যুবদল নেতা কাউসার মিয়ার কাছে মাত্র ২ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করে দেয় চালক ও হেলপার। মালামাল গন্তব্যে না পৌঁছানোয় ট্রাক মালিক হাসান ইসলাম শেরপুর থানায় চালক শামীমকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলার ভিত্তিতে ধনুট থেকে হেলপার তুষারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যমতে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার বিরাবো খালপাড় এলাকায় কাউসার মিয়ার দোকানে অভিযান চালিয়ে ৪৬৬ বস্তা মাছের খাদ্য উদ্ধার করা হয়। তবে বাকিগুলোর হদিস পাওয়া যায়নি।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আবু কাউসার ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হন। ঘটনাস্থল থেকে ছবি ও ভিডিও ফুটেজ ধারণ করে ফেরার পথে যুবদল নেতা কাউসারের নেতৃত্বাধীন ৭-৮ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র ও পিস্তল উঁচিয়ে তাকে চারদিক থেকে ঘিরে ধরে। এ সময় তাকে জিম্মি করে জীবনে মেরে ফেলার হুমকি দিয়ে মোবাইলের সব ছবি ও ভিডিও ডিলিট করে নেয়। প্রাণনাশের ভয় দেখিয়ে তারা স্থান ত্যাগ করে।এই ঘটনায় সাংবাদিক সমাজ ও সংশ্লিষ্ট পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন,সাংবাদিকতার কাজে বাধা দেওয়া মোটেই উচিত হয়নি, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!