নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে লোহা গলানোর  সময় ভাট্টি

 বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় বিক্রমপুর স্টিল মিলে লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন।
গতকাল শুক্রবার ভোর ৫ টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন— বেল্লাল (৩৫), রোমান (৩০) ও রাব্বানী (৩৫)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিস্ফোরণে দগ্ধ অবস্থায় তিনজনকে ভোরের দিকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে বিল্লাল হোসেনের শরীরের ২০ শতাংশ, রোমানের শরীরের ৩৬ শতাংশ ও রাব্বানী শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
তাদের হাসপাতালে নিয়ে আসা বিক্রমপুর স্টিল মিলের ব্যবস্হাপক আরিফ খান জানান, সকালে লোহা গলানোর ভাট্টি লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমাদের তিন শ্রমিক দগ্ধ হয়। বর্তমানে তারা তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিক্রমপুর স্টিল মিলে লোহা গলানোর সময় ভাট্টি বিস্ফোরণে অন্তত তিনজন দগ্ধ হয়েছে, তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!