নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

যাত্রাবাড়ীতে র‍্যাবের পোশাকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট: Nafiz Ashraf.Tnntv24

যাত্রাবাড়ীতে র‍্যাবের পোশাকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
যাত্রাবাড়ীতে র‍্যাবের পোশাকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার  লুট: Nafiz Ashraf.Tnntv24

যাত্রাবাড়ীতে র‌্যাবের পোশাকে

নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া বাজারের মধু জুয়েলারী কারখানার ব্যবসায়ী ও তারাবো পৌরসভার নোয়াগাঁও এলাকার বাসিন্দা সৈকত বিশ্বাস(২৮) নামের এক স্বর্ণ ব্যবসায়ীর নগদ টাকা ও স্বর্ণালংকার র‌্যাবের পোশাক পরিহিত দুর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে।
গত ২৬ জুলাই শনিবার রাতে ঢাকার তাঁতীবাজার থেকে লেগুনা করে বাড়ি ফিরে আসার পথে যাত্রাবাড়ি-ডেমরা সড়কের মৃধাবাড়ী এলাকায় তিনি দুর্বৃত্তদের কবলে পড়েন। র‍্যাবের পোশাক পরিহিত ৭/৮ সদস্যের একদল দুর্বৃত্ত প্রথমে ব্যবসায়ী সৈকত বিশ্বাসের বহনকারী লেগুনার গতিরোধ করে। পরে তাকে মারপিট করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
এসময় ব্যবসায়ী সৈকত বিশ্বাসের কাছে থাকা নগদ ১লাখ ৭হাজার টাকা, ১জোড়া রুপার পায়েল, স্বর্ণের দুইটি চেইন ও সাত ভরি স্বর্ণালংকারসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায়। পরে ব্যবসায়ীকে মতিঝিল দিলকুশা ইউনুস টাওয়ারের পাশে ফেলে রাখে। খবর পেয়ে তার আত্মীয়-স্বজনরা যাত্রাবাড়ী থানায় অভিযোগ করলে পুলিশ তাকে উদ্ধার করে।
ব্যবসায়ী সৈকত বিশ্বাস জানায়, গত ২৬ জুলাই শনিবার ব্যবসায়ীক কাজের জন্য ঢাকার তাঁতী বাজার যায়। সেখানে পুরনো স্বর্ণ বিক্রি, ক্রয়কৃত ও হলমার্ক করা স্বর্ণালঙ্কার নিয়ে বাড়ি ফেরার পথে যাত্রাবাড়ি-ডেমরা সড়কের মৃধাবাড়ী এলাকায় পৌঁছলে একটি মাইক্রোবাসে র‌্যাবের পোশাক পরিহিত ৭/৮জন লোক তাদের বহনকারী লেগুনা গাড়ির গতিরোধ করে। পরে তাকে মারধর করে জোরপূর্বক লেগুনা থেকে নামিয়ে দুর্বৃত্তদের গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। একপর্যায়ে তার কাছে থাকা স্বর্ণ বিক্রির নগদ টাকা ও ক্রয়কৃত স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে রাজধানীর মতিঝিল এলাকায় তাকে ফেলে যায়।
এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানা পুলিশ পরিদর্শক(অপারেশন) খালেদ হাসান বলেন, দুর্বৃত্তদের গ্রেফতারে ও লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
যাত্রাবাড়ী থানা ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, র‌্যাবের পোশাক পরিহিত লুটপাটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। দুর্বৃত্তদের চিহ্নিত করে তাদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!