ঢাকা শহরের যাত্রাবাড়ি এলাকায় বিনামূল্যে
ওষুধ ও চিকিৎসা সেবা দিলেন মানবতার
ফেরিওয়ালা ডাঃ আব্দুল কবির
Tnntv24.শফিকুল আলম ভূইয়া স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
ঢাকা শহরের যাত্রাবাড়ি এলাকায় ডেঙ্গু ও পানিবাহিত রোগের জন্য অসহায় ও গরিব রোগীদের জন্য ওষুধ ও চিকিৎসা সেবা দিয়েছেন মানবতার ফেরিওয়ালা নামে ক্ষাত বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ আব্দুল কবির।
গত শনিবার ২৬ জুলাই যাত্রাবাড়িতে প্রস্তাবিত ঢাকা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটালের উদ্যোগে এবং জাইতুন সাহাজউদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে,পূর্বাচল গ্রুপ, জমিদার সিটি, ইটালিয়ান সিটি, পূর্বাশা হাউজিং সোসাইটি, গ্রীন আর্কিটেক্টস এন্ড ইন্টেরিয়রস ও নিউ স্মার্ট থ্রি পিছ এর সৌজন্যে, অগ্রদূত বিদ্যানিকেতন হাইস্কুল, ছনটেক, দনিয়া, যাত্রাবাড়ী, ঢাকায় সম্পূর্ণ হোমিওপ্যাথিক চিকিৎসা ও ফ্রী ঔষধ বিতরণ করা হয়।
উক্ত মানবিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত রূপগঞ্জের কৃতি সন্তান ডাঃ আবদুল কবির। তার টিম চিকিৎসা কার্য পরিচালনা করেন।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ঢাকা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঃ আবদুল মজিদ, অগ্রদূত বিদ্যানিকেতন হাইস্কুলের সভাপতি, প্রধান শিক্ষক ও এলাকার রাজনৈতিক এবং সামাজিক নেত্রীবৃন্দ। তাছাড়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ডাঃ নেয়ামত উল্লাহ, মুফতি মাসুম বিল্লাহ, মুফতি শাইখ ইসলাম, ডাঃ আমানউল্লাহ, ডাঃ ফজলে রাব্বি, ডাঃ আজিজুল হক, মুফতি আব্দুল কুদ্দুস আজিজী, ডাঃ মিজানুর রহমান, ডাঃ আবুল কালাম আজাদ,ডাঃ ত্বোহা, শামীম হোসাইন, হুমায়ুন সাদী,মারুফ হাসান মাজী, আবির হোসাইন, এইচ এম রাকিবুল হাসান, ডাঃ সালমা আক্তার, ডাঃ হোসাইন আহম্মেদ, ডাঃ আওলাদ হোসেন,ডাঃ ওসমান গনী,ডাঃআলআমিন খোকন,ডাঃ রিয়াজুল ইসলাম,ডসঃ আশেকে এলাহী,ডাঃ সাইফুর রহমান,ডাঃ আলামিন মাহমুদী,ডাঃ আব্দুল্লাহ আল মাফী ও ডাঃ আব্দুর রহমানপ্রমুখ।
প্রধান অতিথি ডাঃ আব্দুল কবির বলেন, মানব স্বাস্থ্যের চিকিৎসার জন্য আমাদের এই টিমটি সাড়া বাংলাদেশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ফ্রী ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে যথেষ্ট সুনাম অর্জন করেছেন । আমাদের এই কাজে যারা সহযোগিতা করেছেন। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবশেষে ডাক্তার দের মাঝে স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখার জন্য সনদপত্র বিতরণ করা হয়।








