নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে চাঁদার টাকা না পেয়ে বৃদ্ধকে গুলি করে হত্যার চেষ্টা : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে চাঁদার টাকা না পেয়ে বৃদ্ধকে গুলি করে হত্যার চেষ্টা : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে চাঁদার টাকা না পেয়ে বৃদ্ধকে গুলি করে হত্যার চেষ্টা : Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে চাঁদার টাকা না পেয়ে

বৃদ্ধকে গুলি করে হত্যার চেষ্টা

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদাবাজির টাকা না পেয়ে শামসুদ্দোহা নামে ৬৭ বছরের এক বৃদ্ধের ওপর নৃশংস হামলা চালিয়েছে স্থানীয় যুবদল নেতা শফিক ও তার সহযোগীরা।  গুলি করে ও দাড়ালো অস্ত্র দিয়ে  কুপিয়ে   তাকে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর আহত শামসুদ্দোহা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আহত শামসুদ্দোহা কর্নগোপ এলাকার পিয়ার আলী ছেলে।
আহতের স্বজনদের বরাতে জানান, তারাবো পৌরসভার কর্নগোপ এলাকার বাসিন্দা শামসুদ্দোহা ও তার ভাতিজা রিপনের সঙ্গে ফাইজুলের ছেলে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও বর্তমান যুবদল নেতা শফিকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও চলমান। সম্প্রতি শফিক শামসুদ্দোহার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না পেয়ে সোমবার দিবাগত রাতে কর্নগোপ বাজার থেকে বাড়ি ফেরার পথে শফিক ও তার সহযোগীরা শামসুদ্দোহাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং গুলি চালিয়ে গুরুতর জখম করে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে, তবে শামসুদ্দোহার শরীরে গুলি লেগেছে কি না তা এখনো যাচাই করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শফিক জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমানে যুবদল নেতা। চাঁদাবাজি ও বিরোধের জেরে এ হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিচার ও নিরাপত্তার দাবি জানিয়েছেন।

এবিষয়ে অভিযুক্ত শফিকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি গুলির বিষয়টি অস্বীকার করেন। তবে তার লোকজন মারধোর করেছে বলে স্বীকার করেছেন।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!