নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

ভাসুরের হাতে খুন হলো প্রবাসী ছোট ভাইয়েয স্ত্রী নাদিয়া আক্তার লীনা। Nafiz Ashraf.Tnntv24

ভাসুরের হাতে খুন হলো প্রবাসী ছোট ভাইয়েয স্ত্রী নাদিয়া আক্তার লীনা। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ভাসুরের হাতে খুন হলো প্রবাসী ছোট ভাইয়েয স্ত্রী নাদিয়া আক্তার লীনা। Nafiz Ashraf.Tnntv24

ভাসুরের হাতে খুন হলো প্রবাসী

ছোট ভাইয়ের স্ত্রী নাদিয়া আক্তার লীনা

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

ভাসুরের হাতে খুন হলো প্রবাসী ছোট ভাইয়েয স্ত্রী নাদিয়া আক্তার লীনা (২৫ )। খুনী রবিউল হাসিন ওরফে আবির রক্তমাখা ছুরি নিয়ে থানায় আত্মসমর্পন করেছে। এমন নৃশ:স ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায়।

রোববার (৩ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার কুশিয়ারা এলাকার একটি নির্জন বিলে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। পরে সকাল ৯টার দিকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি হাতে থানায় এসে আত্মসমর্পণ করেন অভিযুক্ত।

নিহত গৃহবধূর নাম নাদিয়া আক্তার লীনা (২৫)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার কানুরামপুর এলাকার শাহজাহান দেওয়ানের মেয়ে এবং কুশিয়ারা এলাকার প্রবাসী রাসেল মিয়ার স্ত্রী।

অভিযুক্ত মো. রবিউল হাসান ওরফে আবির, বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল হাসানের মা কয়েক মাস আগে ব্র্যাক ব্যাংক থেকে ব্যবসার জন্য ৪ লাখ টাকা ঋণ উত্তোলন করে তার ছোট ছেলে রাসেল ও পুত্রবধূ লীনার হাতে তুলে দেন। কিন্তু রাসেল প্রবাসে পাড়ি জমালেও ঋণের টাকা পরিশোধ না হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ জামিনদার রবিউলকে চাপ দিতে থাকে। এ নিয়ে লীনার সঙ্গে তার বিরোধ তৈরি হয়। এর জের ধরেই রবিবার সকালে তিনি ভাবিকে বাসা থেকে ডেকে নিয়ে কুশিয়ারা এলাকার নির্জন বিলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।

খবর পেয়ে বন্দর থানার উপপরিদর্শক কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি এবং থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা জানান, নিহত লীনার পূর্বে আরও তিনটি বিয়ে হয়েছিল। প্রবাসী রাসেল ছিলেন তার চতুর্থ স্বামী। ব্যক্তিগত ও পারিবারিক জীবনে নানা জটিলতার মধ্যেই চলছিল তার সংসার।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!