নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

জেলা প্রশাসককে আহবায়ক করে ৯ সদস্যের না,গঞ্জ জেলা ক্রীড়া সংস্থা কমিটি অনুমোদন। Nafiz Ashraf.Tnntv24

জেলা প্রশাসককে আহবায়ক করে ৯ সদস্যের না,গঞ্জ জেলা ক্রীড়া সংস্থা কমিটি অনুমোদন। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
জেলা প্রশাসককে আহবায়ক করে ৯ সদস্যের না,গঞ্জ জেলা ক্রীড়া সংস্থা কমিটি অনুমোদন। Nafiz Ashraf.Tnntv24

 জেলা প্রশাসককে আহবায়ক করে ৯ সদস্যের

না,গঞ্জ জেলা ক্রীড়া সংস্থা কমিটি অনুমোদন

Tnntv24.অনলাইন ডেক্স:

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। রোববার ( ৩ আগস্ট) জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্মসচিব ও সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২(৪) ও ৮ ধারার আলোকে অনুমোদিত হয়েছে বলে জানান।

কমিটির আহবায়ক করা হয়েছে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়াকে। অন্য সদস্যরা হলেন: ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ, সাবেক জাতীয় ক্রিকেটার মো. শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাকারিয়া ইমতিয়াজ, সাবেক জাতীয় ফুটবলার মো. সম্রাট হোসাইন এমিলি, গোলাম গাউছ, সাংবাদিক সাবিত আল হোসেন, ছাত্র প্রতিনিধি মো. হাসান (নুরজামাল), এবং সদস্য সচিব নারায়ণগঞ্জের জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজানা আক্তার সাথী।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২(১৫) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট গঠনতন্ত্র অনুসরণ করে এ কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

ক্রীড়া সংস্থার সূত্রমতে, সর্বশেষ ২০২৩ সালের জুনে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদ নির্বাচন তানভীর আহাম্মেদ টিটুর নেতৃত্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ক্রীড়া সংস্থার অধিকাংশ সদস্য পালিয়ে যায়। অন্যদিকে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনের পর আগস্ট মাসে দেশের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি বিলুপ্ত ঘোষণা করে। ওই মাসের ২৭ তারিখ আরেক আদেশে ৭ সদস্য বিশিষ্ট বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

ওই আদেশ অনুযায়ী, জেলা পর্যায়ে জেলা প্রশাসককে আহ্বায়ক ও জেলা ক্রীড়া কর্মকর্তাকে সদস্য সচিব করে ৫ সদস্যের মধ্যে দুইজন ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি (খেলোয়াড় অথবা কোচ অথবা রেফারি), একজন স্থানীয় প্রেক্ষাপটে সর্বজনগ্রহণযোগ্য ক্রীড়া অনুরাগী অথবা ক্রীড়া সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তি, একজন ক্রীড়া সম্পৃক্ত অথবা সংগঠক, ছাত্র প্রতিনিধি এবং একজন ক্রীড়া সাংবাদিক নিয়ে জেলা ক্রীড়া অ্যাডহক কমিটি গঠন করতে হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!