নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

বন্দরের ফরাজিকান্দায় অবৈধ চোরাই তেলের ব্যবসা জমজমাট: Nafiz Ashraf.Tnntv24

বন্দরের ফরাজিকান্দায় অবৈধ চোরাই তেলের ব্যবসা জমজমাট: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বন্দরের ফরাজিকান্দায় অবৈধ চোরাই তেলের ব্যবসা জমজমাট: Nafiz Ashraf.Tnntv24

বন্দরের ফরাজিকান্দায় অবৈধ চোরাই তেলের ব্যবসা জমজমাট
চালকরা সামান্য লাভবান হলেও গাড়ি মালিক, সিমেন্টসহ বিভিন্ন কোম্পানী মালিকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ চোরাই তেলের ব্যবসা জমে উঠেছে। শীতলক্ষা সেতু দিয়ে গাড়ি যাতায়াতকালে গাড়ি থামিয়ে গাড়ির ড্রাইভারদের কাছ থেকে চোরাই তেল ক্রয়-বিক্রি করে আসছে। তবে এর মধ্যে সিমেন্ট ব্র্যান্ড সহ আশপাশের বিভিন্ন কোম্পানির গাড়ির চালকরাই বেশীর ভাগ সময় গাড়ি থামিয়ে তেল বিক্রি করছে বলে এলাকাবাসী জানিয়েছে। সংশ্লিষ্ট পুলিশকে ম্যানেজ করেই এই অবৈধ চোরাই তেলের ব্যবসা করছে বলে অভিযোগে প্রকাশ। পুলিশ বলছেন, বন্ধের নির্দেশ দেয়া হয়েছে এরপর হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অভিযোগে প্রকাশ, ঢাকা-মদনগঞ্জ-মুক্তারপুর সড়কে বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকায় শীতলক্ষ্যা তৃতীয় সেতুর টুল প্লাজার সামনে কলাগাছিয়া ইউপির চেয়ারম্যান দেলোয়ার প্রধানের প্রেট্রোল পাম্পের পাশে গড়ে তুলেছে অবৈধ চোরাই তেলের ব্যবসা। অবৈধ জায়গা দখল করে একটি তেলের দোকান নির্মাণ করেছে। এ রাস্তা দিয়ে গাড়ি বিশেষ করে সিমেন্ট ব্র্যান্ড সহ আশপাশের বিভিন্ন কোম্পানির গাড়ির চালকরাই বেশীর ভাগ সময় গাড়ি থামিয়ে তেল বিক্রি করছে। আবার অনেক সময় চালকদের বাধ্য করে গাড়ি থামানোর জন্য। কোন চালক তাদের কাছে তেল বিক্রি না করলে তাকে নানা ভাবে হয়রানী করে থাকে বলে চালকদের কাছ থেকে জানাযায়। বলা হয় গাড়ি দূর্ঘটনা ঘটিয়ে চলে গেছে, এখন পাইছি। এমন নানা অযুহাতে হয়রানী করে থাকে।স্থানীয়দের অভিযোগে জানাযায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত শীতলক্ষা সেতু দিয়ে সিমেন্ট বোঝাই গাড়িসহ অন্য যে গাড়িগুলো আসা-যাওয়া করে সেই গাড়িগুলো খোকনের দোকানে জোরপূবর্ক থামিয়ে তেল অবৈধভাবে বেচা-কিনা চলছে। জানা যায় খোকন ফরাজিকান্দা এলাকার মৃত আহসান উল্লাহ ছেলে খোকন ২০ নং ওয়ার্ড যুবদল নেতার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চোরাই তেলের ব্যবসা চালিয়ে যাচ্ছে।

গাড়ি চালকদের সাথে কথা বলে জানা যায়, খোকনের দোকানে গাড়ি থামাতে হয় যদি গাড়ি না থামায় জোর পূর্বক গাড়ি আটক সহ নানাভাবে হুমকি-ধমকি দিয়ে গাড়ি টাংকি থেকে জোর করেই তেল নামিয়ে রাখে। শুধু তাই নয় তেল নামানোর পর তাদের ইচ্চেমত টাকা নিতে হয়। হিসেব করার কিছু থাকে না।
এই তেল চুরির কারণে গাড়ি চালকরা সামান্য লাভবান হলেও গাড়ি মালিক, সিমেন্টসহ বিভিন্ন কোম্পানী মালিকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, এই তেল চুরির দোকানে সন্ধ্যার পরম মাদকের আড্ডা জমে। রাতে এই দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় গাঁজার ধূয়া ও গন্ধে যেন বমি এসে যায়। পুলিশের কাছে কেউ অভিযোগ করে না কেন জানতে চাইলে তিনি বলেন, কে কার বিরুদ্ধে অভিযোগ করবে ? অনেক সময় দেখা যায় পুলিশ মোটরসাইকেল থামিয়ে তেল চোরদের সাথে কথা বলে।
অবৈধ চোরাই তেলের ব্যবসা সর্ম্পকে বন্দর থানাধীন মদনগঞ্জ পুলিশ ফাঁড়ি সাব ইন্সপেক্টর মো: মোমরেজ ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন, চোরাই তেলের ব্যবসা বন্ধের জন্য ইনচার্জ শেখ নুরুল হাসান স্যার তাদের নির্দেশ দিয়েছেন। এ ঘর এখান থেকে ভেঙ্গে নেয়ার জন্য বলেছেন। এরপর হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!