নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে ইউনিয়ন পরিষদ ভবন, সড়ক ও  বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে ইউনিয়ন পরিষদ ভবন, সড়ক ও  বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে ইউনিয়ন পরিষদ ভবন, সড়ক ও  বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে ইউনিয়ন পরিষদ ভবন, সড়ক ও

 বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
 নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার  গোলাকান্দাইল ইউনিয়নের হাসান নগর এলাকায় চারটি সড়ক, ইউনিয়ন পরিষদে নতুন ভবন ও বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। গতকাল ৬ আগষ্ট বুধবার দুপুরে রূপগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এসব কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া, সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মতিন, রূপগঞ্জ উপজেলা ইঞ্জিনিয়ার আকতার  হোসেন, সহকারী ইঞ্জিনিয়ার শ্যামল, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান, গোলাকান্দাইল ইউপি সদস্য জামাল হোসেন, রফিকুল ইসলাম, তপন কুমার, বাচ্চু ভুঁইয়া, যুবদল নেতা আফাজ উদ্দিন সহ আরো অনেকে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন- উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হাসাননগর ও আমলাবো এলাকায় ৪টি সড়ক, ১০ লাখ টাকা ব্যয়ে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের নতুন ভবন এবং চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়। উপজেলার হাসাননগর, আমলাবো ও কালী এলাকায়   অর্ধ কোটি টাকা ব্যয়ে এসব গ্রামীণ সড়ক উদ্বোধন করায় হাজার হাজার মানুষ উপকৃত হবে।
 দীর্ঘদিনের পুরাতন ও ভবন ঝুকিপূর্ণ হওয়ায় ১০ লাখ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। এর আগে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপন করা হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!