নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

বিএনপির দুই চাঁদাবাজ ৩০ দিনের কারাদন্ডে দন্ডিত । Nafiz Ashraf.Tnntv24

বিএনপির দুই চাঁদাবাজ ৩০ দিনের কারাদন্ডে দন্ডিত । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বিএনপির দুই চাঁদাবাজ ৩০ দিনের  কারাদন্ডে দন্ডিত । Nafiz Ashraf.Tnntv24

বিএনপির দুই চাঁদাবাজ

৩০ দিনের কারাদন্ডে দন্ডিত

Tnntv24.ণিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই নেতাকে ৩০ দিনের আটকের আদেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার (৭ আগস্ট) পৌনে সাতটার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

আটক ব্যক্তিরা হলেন- জাতীয়বাদী শ্রমিক দলের নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস এম আসলাম (৫৫) এবং তরুণ দলের জেলা সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টি এইচ তোফা (৫০)।

তারা দুʼজনই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

এ দুই রাজনৈতিক নেতার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জের তেলের ডিপোতে চাঁদাবাজির অভিযোগ ছিল। বেশ কয়েক দিন ধরে তারা গোয়েন্দা নজরদারিতে ছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ পাবার পর বুধবার ( ৬ আগস্ট ) রাত সাড়ে বারোটার দিকে তাদের বাসা থেকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

পরে বৃহস্পতিবার ( ৭ আগস্ট ) বিকেলে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ডিটেনশনের জন্য তাদের জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে সোপর্দ করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা তারেক আল মেহেদী।

জেলা ম্যাজিস্ট্রেট তাদের ৩০ দিনের আটক আদেশ দিলে কারাগারে প্রেরণ করা হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম বলেন, বিএনপি দলীয়ভাবে সবসময় চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে আসছে। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আইনিভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এক্ষেত্রে দলীয়ভাবে আমাদের সহযোগিতা সবসময় থাকবে। তবে, চাঁদাবাজির অভিযোগ আরও অনেকের বিরুদ্ধে আছে, তাদেরও যেন আইনের আওতায় আনা হয়, সাজার ব্যবস্থা করা হয়।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!