নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

রূপগঞ্জে সিএনজি চালক থেকে কোটিপতি নারী কেলেঙ্কারিতে আলোচিত মোতালিব র‍্যাব-১ এর হাতে গ্রেপ্তার: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে সিএনজি চালক থেকে কোটিপতি নারী কেলেঙ্কারিতে আলোচিত মোতালিব র‍্যাব-১ এর হাতে গ্রেপ্তার: Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে সিএনজি চালক থেকে কোটিপতি নারী কেলেঙ্কারিতে আলোচিত মোতালিব র‍্যাব-১ এর হাতে গ্রেপ্তার: Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে সিএনজি চালক থেকে কোটিপতি
নারী কেলেঙ্কারিতে আলোচিত মোতালিব র‌্যাব-১ এর হাতে গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার,রূপগঞ্জ,নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজি চালক থেকে কোটিপতি বনে যাওয়া এবং একাধিক অভিযোগে আলোচিত দাউদপুর ইউনিয়নের নাগদা গ্রামের মোতালিবকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। গত ৮ আগষ্ট শুক্রবার রাতে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আটকের পর তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয়দের অভিযোগ, গত দেড় দশকে রাজনৈতিক ছত্রছায়ায় দাউদপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে এমন কোন অপকর্ম নেই যা সে করেনি।
দাউদপুর ইউনিয়নের নাগদা গ্রামের মৃত ইসলাম উদ্দীনের ছেলে মোতালিব ক্ষমতার দাপটে জড়িয়ে পড়ে মাদক ব্যবসা,জমি দখল,নারী কেলেঙ্কারি,চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে। ব্যবসায়ী সহযোগী নেওয়াজের সঙ্গে মিলে তিনি জোরপূর্বক প্রায় ২০ বিঘা কৃষিজমিতে বালু ভরাট করে শতাধিক ভুয়া দলিল তৈরি করেন। এসবের প্রতিবাদ করলেই হামলা-মামলা,অবৈধ অস্ত্রের শোডাউন ও কিশোর গ্যাং ব্যবহারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এলাকার বাসিন্দারা জানান,প্রায় এক দশক আগে বীর হাটাবো গ্রামের এক প্রভাবশালী পরিবারের গৃহবধূর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন মোতালিব। প্রথম স্ত্রী থাকার বিষয়টি গোপন রেখে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী অভিযোগ করেছেন,তার নারী কেলেঙ্কারি ও অসামাজিক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে প্রায় দুই বছর ধরে আলাদা থাকছেন। সম্প্রতি যমুনা ব্যাংকের এক নারী কর্মচারীর সঙ্গে কক্সবাজার ভ্রমণের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

এছাড়া ছাত্র আন্দোলন দমাতে কাঞ্চন সেতুর কাছে লাঠিচার্জ ও গুলি চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রূপগঞ্জ থানায় দায়ের হওয়া একটি মামলার অভিযোগপত্রে উল্লেখ আছে ২০২১ সালের ২ অক্টোবর মোতালিবসহ ১৫০-২০০ জন অস্ত্র, ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে একটি বাড়িতে হামলা চালিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে এবং স্বর্ণ,মোবাইল, ল্যাপটপসহ মূল্যবান সামগ্রী লুট করে। এসময় ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন,দাউদপুরের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোতালিবকে র‌্যাব-১ গ্রেপ্তার করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা আছে কি না,তা যাচাই করা হচ্ছে।

 

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!