নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

মাসুদুজ্জামান ছিলেন আওয়ামী লীগ সরকারের টার্গেট : Nafiz Ashraf.Tnntv24

মাসুদুজ্জামান ছিলেন আওয়ামী লীগ সরকারের টার্গেট : Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আমার কাছে নারায়ণগঞ্জের মানুষের কিছু হক পাওনা আছে: Nafiz Ashraf.Tnntv24

মাসুদুজ্জামান ছিলেন আওয়ামী লীগ সরকারের টার্গেট

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

ক্লিন ইমেজ হিসেবে সুপরিচিত নারায়ণগঞ্জের শিল্পোদ্যেক্তা দানবীর মাসুদুজ্জামান মাসুদ। তিনি বিএনপির দুর্দিনে নেতাকর্মীদের পাশে থাকেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অবদান রাখা, ক্লিন ইমেজ ও ব্যাপক জনসমর্থন—এসব কারণেই মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় এগিয়ে আছেন মাসুদুজ্জামান মাসুদ। আর তিনি ছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের টার্গেট।

গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের আগে গ্রেপ্তারের হুমকিতে ছিলেন ক্রীড়া সংগঠক ও নারায়ণগঞ্জের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা মাসুদুজ্জামান মাসুদ। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন না হলে গ্রেপ্তারসহ সরকারের রোষানলে পড়তে হতো তাকে।

আন্দোলন সময়ে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অর্থদাতা হিসেবে মডেল ডি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামানসহ আরও কয়েকজন ব্যবসায়ীর নাম উঠে আসে। তাদের মধ্যে একজন ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্কুলজীবনের বন্ধু।

অন্যদিকে মাসুদুজ্জামানের বিরুদ্ধে বহু আগে থেকেই সরকারবিরোধী অবস্থানের কারণে নজরদারি চলছিল। সরকারবিরোধী কর্মসূচিতে অর্থায়ন, বিএনপির নেতাকর্মীদের মামলার খরচ বহন এবং বিভিন্ন সঙ্কটে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি দীর্ঘদিন ধরে গোয়েন্দা সংস্থা ও নারায়ণগঞ্জের প্রশাসনের কাছে ছিল ‘ওপেন সিক্রেট’।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারবিরোধী হরতাল কর্মসূচি থেকে মহানগর বিএনপির এক শীর্ষ নেতা গ্রেফতার হলে তার ফোন তল্লাশি করে পুলিশ মাসুদুজ্জামানের অর্থায়নের প্রমাণ পায় এবং তদন্ত শুরু হয়। তবে সরকারের ছয় মাসের মধ্যে পতন ঘটায় সেই তদন্ত আর এগোয়নি।

জুলাই আন্দোলনের সময় নারায়ণগঞ্জ সফরে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান প্রকাশ্যে এই দুই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ আনেন বলে ঘটনাস্থলে উপস্থিত একটি সূত্র জানিয়েছে।

অভ্যুত্থান-পরবর্তী সময়ে ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে শহরের সংকট মোকাবেলায় সক্রিয় ভূমিকা রেখে রাজনীতির সম্ভাব্য নতুন মুখ হয়ে উঠেছেন মাসুদুজ্জামান মাসুদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে তাকে দেখতে চান অনেকেই, আর তিনি নিজেও সেই লক্ষ্য সামনে রেখে এগোচ্ছেন।

মাসুদুজ্জামানের প্রার্থিতা নিয়ে আলোচনা নতুন নয়। জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে এলেই বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে গণমাধ্যমের শিরোনাম হতেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ও গুঞ্জন উঠেছিল। যদিও তখন বিএনপি জাতীয় ঐক্যফ্রন্টের অংশ হয়ে শরিক দল নাগরিক ঐক্যের নেতা এসএম আকরামকে মনোনীত করেছিল। সর্বশেষ নির্বাচন বিএনপিসহ বিরোধী দলগুলো বর্জন করায় সেই সুযোগ আর আসেনি। তবে এবার তিনি সরাসরি মাঠে নেমেছেন।

দীর্ঘদিন সমাজসেবায় নিজেকে নিবেদিত রেখে নারায়ণগঞ্জবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন তিনি। করোনাকাল থেকে শুরু করে বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে থাকা এই দানবীর, ক্রীড়া সংগঠক ও শিল্প উদ্যোক্তা হিসেবে পরিচিত। অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় নারায়ণগঞ্জ-৫ আসনের জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায় স্থানীয়রা।

তাকে প্রার্থী দেখতে চেয়ে ইতোমধ্যে রাজনীতির মাঠের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণা শুরু করেছেন তার ঘনিষ্ঠ বিএনপির নেতাকর্মীরা। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শতাধিক স্পটে খিচুড়ি বিতরণ, বিশ হাজার মানুষের ঈদ পুনর্মিলনি আয়োজন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বড় মিছিল এবং ঢাকার বিজয় র‍্যালিতে শোডাউন—সব মিলিয়ে তিনি নিজের জনপ্রিয়তা ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে তার গ্রহণযোগ্যতা প্রমাণ করেছেন।

বিএনপির একাধিক নেতাকর্মী বলছেন, বিএনপির দুর্দিনে নেতাকর্মীদের পাশে থাকা, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অবদান, ক্লিন ইমেজ ও ব্যাপক জনসমর্থন—এসব কারণেই মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় এগিয়ে আছেন মাসুদুজ্জামান মাসুদ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!