নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
নারায়ণগঞ্জের এমপি আল আমিনের দাবি স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যু সমাধান করতে হবে।Tnntv24
নারায়ণগঞ্জ:টানবাজারে ঝুট ব্যবসায় জোসেফ বনাম জাহাঙ্গীর গ্রুপের মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।Tnntv24
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
Next
Prev

বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বাদ: পরিপত্র বাতিলের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি। Nafiz Ashraf.Tnntv24

বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বাদ: পরিপত্র বাতিলের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বাদ: পরিপত্র বাতিলের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি। Nafiz Ashraf.Tnntv24

বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বাদ:

পরিপত্র বাতিলের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাদ দেওয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকেএ)। এই সিদ্ধান্তকে ‘বৈষম্যমূলক’ ও ‘শিশুদের মৌলিক অধিকারের পরিপন্থী’ আখ্যা দিয়ে অবিলম্বে পরিপত্রটি বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি। দাবি পূরণ না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট)দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব সাজ্জাদ হোসেন বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত ১৭ জুলাই জারিকৃত এক পরিপত্রের মাধ্যমে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে, যা অগ্রহণযোগ্য।

তিনি বলেন, বৃত্তি শুধু একটি আর্থিক অনুদান নয়, এটি একটি শিশুর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাক্ষেত্রে অগ্রগতির অনুপ্রেরণা। যখন একটি শিশু দেখবে শুধুমাত্র ভিন্ন ধরনের বিদ্যালয়ে পড়ার কারণে সে পরীক্ষায় অংশ নিতে পারছে না, তখন তা তার কোমল মনে নেতিবাচক প্রভাব ফেলবে এবং শিশুদের মধ্যেই একটি বৈষম্যমূলক মনোভাব তৈরি করবে।

সংগঠনটির পক্ষ থেকে উল্লেখ করা হয়, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ নিয়েছিল এবং কৃতিত্বের স্বাক্ষর রেখেছিল।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সরকারের কাছে আগামী ২০ আগস্টের মধ্যে উক্ত পরিপত্র বাতিল করে সকল শিক্ষার্থীর জন্য পরীক্ষায় অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে। দাবি মানা না হলে, সংগঠনটি জেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘেরাও, বিভাগীয় উপপরিচালকের কার্যালয় ঘেরাও এবং পরবর্তীতে ‘মার্চ ফর ঢাকা’র মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো. সামসুজ্জামান, কিন্ডারগার্ডেন পরিচালক ঐক্য পরিষদের সভাপতি মো. সাখাওয়াত, সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. কাউছার, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সদস্য মো. জসিম উদ্দিন, কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব ঢাকার যুগ্ম মহাসচিব মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. মাসুদ প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!