নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
এ সময়ের জনপ্রিয় ১৫ নায়িকার নাম প্রকাশ করলেন অভিনেতা-উপস্থাপক জয়: Tnntv24
শক্তিশালী কালবৈশাখীর আবাস দিলো কানাডার এক বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পাশা : Tnntv24
বিচারহীনতার এক নাম ত্বকী হত্যা: করব জিয়ার শেষে দ্রুত বিচার দাবি : Tnntv24
রূপগঞ্জ জনগণের প্রত্যাশা উপজেলা  চেয়ারম্যান হিসাবে অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে দেখতে চান: Tnntv24
রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার: Tnntv24
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যার ১৩ বছর পূর্ণ , অভিযোগ পত্র না দেয়ায় ক্ষোভ, অদৃশ্য সুতার টানে থমকে আছে : Tnntv24
সোনারগাঁসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।Tnntv24
নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর : Tnntv24
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ ছয় সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোটের হাইকোর্টে রিট : Tnntv24
বিকেএমইএ’র সভাপতি হাতেম এর ছেলে হাসিন আরমান অয়ন জুলাই আন্দোলনের অংশিদার : Tnntv24
Next
Prev

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে তিন যাত্রী আহত। Nafiz Ashraf.Tnntv24

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে তিন যাত্রী আহত। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে তিন যাত্রী আহত। Nafiz Ashraf.Tnntv24

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

বাস উল্টে তিন যাত্রী আহত

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিভাইডারে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস উল্টে তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) ভোরে শিমরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কিশোরগঞ্জগামী ‘ইটনা পরিবহন’ বাসটি চলন্ত অবস্থায় সড়কের মাঝের ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর চিটাগংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, ভোরে গ্রিন ইউনিভার্সিটির একটি বাস ডেলিগেটেড লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থী তুলছিল। এ সময় কয়েকজন শিক্ষার্থী রাস্তা পার হচ্ছিলেন। শিক্ষার্থীদের বাঁচাতে ‘ইটনা পরিবহন’ বাসটি হঠাৎ ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয় এবং উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায় ও বাসটি সরিয়ে নেয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!