সিদ্ধরগঞ্জ ডিএনডি ক্যানেলে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে
মেধাবী শিক্ষার্থী ইয়াছিন, ময়না তদন্তে মাথায় ও শরীরে আঘাতের চিহৃ
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
গত বুধবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডির ক্যানেল থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। সোনারগাঁয়ের কাচঁপুরের সৌদি প্রবাসী মোহাম্মদ আলীর ছেলে মেধাবী শিক্ষার্থী মো: ইয়াছিন (১৭) । সে এবার নগরীর বেইস স্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ পাচঁ পেয়ে উর্তীর্ন হয়েছেন।
নিহতের স্বজনরা জানায়,মা বেলী আক্তারের সাথে নগরীর চাষাঢ়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলো ইয়াছিনের পরিবার। গত সোমবার রাত আটটার দিকে মায়ের জন্য ওষধ কিনতে বাসা থেকে বের হয় ইয়াছিন। বাসা থেকে বের হয়ে আধাঘন্টা বেশী অতিবাহিত হলেও বাসায় না ফেরায় মা তার মোবাইলে কল দেন। মোবাইল ফোন বন্ধ পাওয়ায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। রাত এগারোটা পর্যন্ত তাকে খুঁজে না পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেন মা। তৎক্ষনিক পুলিশ তার মোবাইল ট্র্যাকিং করে সিদ্ধিরগঞ্জের দিকে লোকেশন পাওয়া যায়।
এদিকে বুবধার সকালে সিদ্ধিরগঞ্জের ডিএনডির খালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের পাঠানো হলে নিহতের স্বজনরা মর্গে এসে লাশ সনাক্ত করে। তাদের দাবি পুলিশ সুষ্ঠ তদন্ত করে হত্যাকান্ডের রহস্য উন্মোচন করে আসামীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। নগরীর বেইস স্কুল থেকে এবার জিপিএ পাচঁ পেয়ে এসএসসি পরিক্ষায় পাশ করেন। কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করছিলেন।দুই বোনের একমাত্র ভাই ছিলো ইয়াছিন ।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তকারি চিকিৎসক হায়দার আলী শিমুল জানান, প্রাথমিক তদন্তে হেডইনজুরি পাওয়া গেছে।চেস্টে আঘাত চিহৃ রয়েছে। এছাড়া লাঞ্চে রক্তজমাট পাওয়া গেছে। এসব দেখে প্রাথমিক ভাবে মনে হচ্ছে এটি হত্যাকান্ড।
ময়নাতদন্তের রির্পোটে যদি হত্যার প্রমাণ মিলে তবে হত্যা মামলা হবে। পুলিশ তদন্ত করে প্রকৃত চিত্র উদঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।








