নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষ
মোহাম্মদ সোহাগ তিন ব্যবসায়ি সংগঠনের নেতৃত্বে,পেলেন চেম্বারের সংবর্ধনা:Tnntv24
নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। Tnntv24
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম ৬৯ বছরে পা রাখলেন। Tnntv24
সাবেক সেনা অফিসার জিয়াউল অহসানের রূপগঞ্জের বাড়িতে দুদক অভিযান চারিয়েছে।Tnntv24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ-গ্রেফতার ১।Tnntv24
রূপগঞ্জে বেড়িবাধেঁর ভেতর কৃত্রিম জলাবদ্ধতার  প্রতিকার চায় এলাকাবাসী:Tnntv24
টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন:Tnntv24
দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী।Tnntv24
রূপগঞ্জ ইউপিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদে  জামায়াতের সংবাদ সম্মেলন:Tnntv24
রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক হলেন বিএনপি নেতা মোঃ নূরনবী ভুঁইয়া:Tnntv24
Next
Prev

ডেমরার সাউলিয়ায় বিপুল পরিমাণ সাদা পাথর জব্দ করেছে র‍্যাব-১১। Nafiz Ashraf.Tnntv24

ডেমরার সাউলিয়ায় বিপুল পরিমাণ সাদা পাথর জব্দ করেছে র‍্যাব-১১। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ডেমরার সাউলিয়ায় বিপুল পরিমাণ সাদা পাথর জব্দ করেছে র‍্যাব-১১। Nafiz Ashraf.Tnntv24

ডেমরার সাউলিয়ায় বিপুল পরিমাণ

সাদা পাথর জব্দ করেছে র‍্যাব-১১

Tnntv24,নিজস্ব প্রতিবেদক:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা খনিজ পাথর উদ্ধারে ঢাকার ডেমরায় সারুলিয়ায় র‌্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান চলছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে নয়টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ব়্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ভোলাগঞ্জ এলাকা থেকে প্রায় ২ লাখ ঘনফুট সাদা পাথর অবৈধভাবে উত্তোলন করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ২০০ থেকে ২৫০ কোটি টাকা। একই সময় প্রায় ৬ লাখ ঘনফুট বালুও লুট হয়েছে, যার মূল্য প্রায় ২৪০ কোটি টাকা।

স্থানীয় দয়ার বাজার, কলাবাড়ি ও ভোলাগঞ্জের ১০ নম্বর ঘাট থেকে এসব সাদা পাথর সংগ্রহ করে বিভিন্ন ক্রাশার মেশিনে পাঠানো হতো বলে জানা গেছে।

অবৈধ উত্তোলন রোধে আইনশৃঙ্খলা বাহিনী এরই মধ্যে ধারাবাহিক অভিযান শুরু করেছে। এর অংশ হিসেবে র‌্যাব-১১ নারায়ণগঞ্জ, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বৃহস্পতিবার সন্ধ্যায় ডেমরার সারুলিয়ায় বিপুল পরিমাণ আস্ত ও ক্রাশড পাথর উদ্ধারে অভিযান শুরু করে।

এখান থেকে অন্তত ৪০ হাজার ঘনফুট পাথর উদ্ধার সম্ভব হবে বলেও জানান ব়্যাব-১১ এর অধিনায়ক।

ঘটনাস্থলে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এইচএম সাজ্জাদ বলেন, লুট হওয়া পাথরগুলো কোথায় আনলোড করা হয় তা জানতে গোয়েন্দা কার্যক্রম শুরু করি এবং এখানে (সারুলিয়া) কয়েকটা গদিতে ভোলাগঞ্জের সাদা পাথর আমরা দেখতে পাই। অন্তত সাতটা গদিতে এ ধরনের পাথর আমরা পাই। শীতলক্ষ্যার তীরে গড়ে ওঠা গদিগুলোতে একদিকে পাথর আনলোড করা হচ্ছে, অন্যদিকে ক্রাশার মেশিন দিয়ে ভেঙে ফেলা হচ্ছিলো। যাতে পাথরগুলো যে ভোলাগঞ্জের তা যেন বোঝা না যায়।

তবে, এই পাথর লুট এবং মজুদের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি বলে জানান এ কর্মকর্তা।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!