নারায়ণগঞ্জ শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষ
পুলিশের ক্লোজ সার্কিট ক্যামেরায় আইভীর বাড়ি ঘেরাও। Tnntv24
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল।Tnntv24
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু।Tnntv24
সংবাদ প্রকাশের পর: ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ:Tnntv24
সোনারগাঁয়ে এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল নামে এক ব্যক্তিকে নির্যাতন ও পিটিয়ে হত্যা অভিযোগ।Tnntv24
তের মাস পর কারা মুক্ত হলেন সাবেক মেয়র আইভী।Tnntv24
নারায়ণগঞ্জ নগরীতে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহে চীনা কোম্পানির আগ্রহ:Tnntv24
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুণধর পুত্র মোবাইলের দাবিতে বাবাকে হত্যার চেষ্টা করে: Tnntv24
টিউবওয়েল বসানোর সময় লোহার পাইপ বৈদ্যুতিক তারে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে নিহত ১, আহত ৩।Tnntv24
রূপগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ:Tnntv24
Next
Prev

বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিনে মাসুদের ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জে দোয়া অনুষ্ঠিত। Nafiz Ashraf.Tnntv24

বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিনে মাসুদের ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জে দোয়া অনুষ্ঠিত। Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিনে মাসুদের ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জে দোয়া অনুষ্ঠিত। Nafiz Ashraf.Tnntv24

বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিনে মাসুদের

ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জে দোয়া অনুষ্ঠিত

Tnntv24.নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে  নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলার শতাধিক মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলের আয়োজন করেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ।

শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজের পর একযোগে এসব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৃথক পৃথক মাহফিলে উপস্থিত ছিলেন মাসুদুজ্জামান মাসুদের ভাই শামীম আহমেদ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সমাজসেবক মনির হোসেন সরদার, মহানগর বিএনপির কার্যকরী কমিটির সদস্য ফারুক হোসেন, এড. বিল্লাল হোসেন, ফারুক আহমেদ রিপন, আলমগীর হোসেন, এড. শরিফুল ইসলাম শিপলু, মনোয়ার হোসেন শোখন, ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মহসিন উল্লাহ, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াত ইসলাম রানা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক দল নেতা অহিদুল ইসলাম ছক্কু, সাবেক যুবদল নেতা সারোযার মুজাহিদ মুকুল, সরকার আলমসহ আরও অনেকে।

মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসুল্লিরা অংশ নেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!